নারী সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

অনলাইন ডেস্ক: নারী সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা বাতিল করা হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি জানান, এ লক্ষ্যে দুই সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজসসম্পদ এবং সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক এবং পানিসম্পদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব দিতে বলা হয়।,

প্রসঙ্গত, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে একটি বিতর্কিত নির্দেশনা জারি করা হয়েছিল, যেখানে নারী সরকারি কর্মকর্তাদেরকে ‘স্যার’ সম্বোধন করতে বলা হয়। প্রথাটি অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল এবং এখনো অনেক ক্ষেত্রে তারা ‘স্যার’ নামে সম্বোধিত হচ্ছেন, যা স্পষ্টতই অস্বাভাবিক ও অপ্রচলিত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শালিসী উপেক্ষা করে সিরাজগঞ্জে এতিমদের জমি বায়নানামা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ওয়ারিশদের তথ্য গোপন করে দলিলে রেকর্ডীয় অংশের চেয়ে অধিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মন্টু ও সুফিয়া গংদের

ইরানের জ্বালানি স্থাপনায় নতুন হামলা না চাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

অনলাইন ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা না চাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে

দেশের পথে প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে ব্যাঙ্কক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার স্থানীয় সময় রাত

গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। গাজায়

‎বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। ‎সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের

চৌহালীতে জিয়া মঞ্চের কমিটি গঠন

চৌহালী উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩১ সদস্য বিশিষ্ট জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে চৌহালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শরিফ খানকে আহ্বায়ক