নারী-শিশুসহ ৪০ রোহিঙ্গাকে সাগরে ফেললো ভারত

অনলাইন ডেস্ক: নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে মিয়ানমার সীমানার কাছাকাছি সমুদ্রে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

জাতিসংঘ জানায়, রোহিঙ্গা শরণার্থীদের পরিবারের সদস্য এবং তাদের আইনজীবীর বরাতে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থীকে একটি নৌবাহিনীর জাহাজ থেকে মিয়ানমার উপকূলে সমুদ্রে ফেলে দেয়। তাদেরকে কেবল জীবনরক্ষাকারী জ্যাকেট (লাইফ জ্যাকেট) দিয়ে।

শুক্রবার পাঁচজন রোহিঙ্গা শরণার্থী অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) জানান, তাদের পরিবারের সদস্যরা ৬ মে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হন। আটককৃতদের মধ্যে ১৫ জন খ্রিস্টানও ছিলেন। ৮ মে তাদের একটি বিমানে করে নিয়ে যাওয়া হয় এবং পরে ভারতীয় নৌবাহিনীর মাধ্যমে সমুদ্রে ফেলে দেওয়া হয়।

দিলাওয়ার হুসেন, রোহিঙ্গা শরণার্থীদের আইনজীবী জানান, ভুক্তভোগী পরিবারগুলো ভারতের সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছে, যাতে ভারত সরকারকে তাদের পরিবারদের দিল্লিতে ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে।

এদিকে ভারতের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র কুরআন আগুনে পুড়ানোর ঘটনায় যুবক গ্রেপ্তার, এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় ঢুকে পবিত্র কুরআনে আগুন দিয়ে পুড়িয়ে ও লাথি মারেন বাড়িখলা গ্রামের মৃত এনামুল হক

চাম্বল ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত 

আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাদপুর,সিরাজগঞ্জ: যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বুড়িগঙ্গায় চলছে না ওয়াটার বাস, প্রকল্প থেকে শাজাহান খান হাতিয়ে নিয়েছেন ৩০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বুড়িগঙ্গা নদীতে চলাচলের জন্য ২০১০ সালে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা ৫০০ কোটি টাকা প্রকল্পের ওয়াটার বাস এখন আর চলছে না । বন্ধ রয়েছে

এবার যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি

শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিতে ভূমিধস ও বন্যা, নিহত ৪০

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কায় টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪০ জন ছাড়িয়েছে। বিপজ্জনক পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে