নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন 

ঠিকানা টিভি ডট প্রেস: নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যংককে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই।

বুধবার (১৫ জানুয়ারি)। নিজের ফেসবুকে তনি লিখেছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।

মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী। অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংকক নেওয়া হয় তাকে। সে খবর নিজের ফেসবুকে জানিয়ে তনি লিখেছিলেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি, আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।’

সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লিখেছিলেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু শেষ রক্ষা হলো না। চিরতরে চলে গেলেন এ সোশ্যাল ইনফ্লুয়েন্সারের স্বামী।

বলে রাখা ভালো, শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছিলেন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছিলেন তখন।

তবে শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের হানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। সোমবার (১৫সেপ্টেম্বর) সকালে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের

ভোক্তাদের জন্য দুঃসংবাদ, এলপি গ্যাসের দাম আবারও বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার

নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষুব্ধ হয়েছেন। এ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তকে তিনি ‘বড়

হাওয়াইয়ে সুনামি সতর্কতা, নাগরিকদের সাবধান থাকতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর জাপানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হাওয়াই অঙ্গরাজ্য, দক্ষিণ আলাস্কা ও

উপসাগরীয় উত্তেজনা: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ধারাবাহিক বিস্ফোরণ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ঢাকা থেকে উপসাগরীয় দেশগুলোতে সব বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা

নির্বাচনে নতুন সমীকরণ: বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণের আভাস মিলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় রাজনৈতিক ময়দান এখন মূলত বিএনপি ও