নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, একটি দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা জানান। তিনি উল্লেখ করেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। ফলে রাষ্ট্র পরিচালনা, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে নারীদের রেখে কোনো দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরে সমানভাবে পৌঁছানো কঠিন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৭৬ সালে জিয়াউর রহমানের শাসনামলে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দফতর গঠন করা হয়। পরে ১৯৭৮ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা ১৯৯৪ সালে খালেদা জিয়ার নেতৃত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হিসেবে সম্প্রসারিত হয়।

নারীদের আর্থসামাজিক উন্নয়নে খালেদা জিয়ার সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন। এর মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালুকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া মেয়েদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান, ডিজিটাল শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষা সুবিধা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ আরও বাড়ে।

নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করা হয় বাণীতে। বিশেষ করে সাইবার বুলিং এবং অনলাইনে নারীদের বিরুদ্ধে হয়রানি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং সম্মান ও নিরাপত্তার সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবে—এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘মামলা বাণিজ্যর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক: মামলা বাণিজ্যর সঙ্গে যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) জাহাঙ্গীর আলম। আজ

এনসিপির জন্য আলোচনার দরজা খোলা

নিজস্ব প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের

পুরোনো চেহারায় ফিরবে আ.লীগ, যেভাবে তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ফলে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরশাসকের অবসান ঘটে। হাজারো শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট

গভীর রাতে বিধবার ঘরে কৃষকদল নেতা, পদ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় কৃষকদল নেতা আনোয়ার হোসেন এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। তবে অভিযুক্ত নেতা ওই

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন করে কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির চেষ্টা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হবে বলে মনে করে বিএনপি। দলটি আশা- জাতীয়

কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন