নারীকে হেনস্তার অভিযোগ বিএনপি নেতার বিচার চাইলেন জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ীতে জামায়াতের এক নারীকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে মোশারেফ হোসেন নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনার বিচার চেয়ে ওই আসনের সহকারী বিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন জামায়াতের প্রার্থী মো. ছাইফ উল্যাহ।

অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ী ৮ নম্বর ওয়ার্ডে প্রচারকালীন সময়ে দাঁড়িপাল্লার এক নারীকর্মীর ওপর সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে হেনস্তা করেন ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন। তিনি বিজয়নগর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করা হয়।

জামায়াত প্রার্থী মো. ছাইফ উল্যাহ বলেন, হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আমার কর্মীদের মধ্যে প্রচুর ক্ষোভের সঞ্চার হয়েছে। যেকোনো মুহূর্তে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মোশারেফ হোসেন এক নারীকে কোরআন নিয়ে প্রচারণার জন্য শাসাচ্ছেন। এসময় ওই নেতার পাশে থাকা লোকজনও নারীকে নানান কটু কথা বলতে শোনা যায়।

অভিযুক্ত বিএনপি নেতা মোশারেফ হোসেন বলেন, আমি কাউকে হেনস্তা করিনি। তবে একজন নারী আমার ওয়ার্ডে কোরআন হাতে নিয়ে একজন প্রার্থীর পক্ষে প্রচারণা করায় তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেছি। তখন পথচারী কেউ ভিডিও করে তা ফেসবুকে দিয়েছে।

সোনাইমুড়ী পৌরসভা অংশের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমি এখনো পাইনি। পেলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরিন আকতারকে কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারি (সিএ) মো. আবদুল মতিন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে মোবাইল ফোনে এ ধরনের অভিযোগের কথা জানিয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গুলশানে

২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী

নিজস্ব প্রতিবেদক: খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করে এবার জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির

মার্কিন ঘাঁটি ও রণতরী ২ ঘণ্টায় ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক হামলা এড়াতে ইরানকে দুটি শর্ত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি জানিয়েছে, এ অঞ্চলের মার্কিন

সপ্তাহে বাংলাদেশের তিনটি ফ্লাইট যাবে পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।

বিএনপি নেতা মিলন ও হৃদয়ের হত্যার হুমকি থেকে বাঁচতে প্রভাষক কুতুব উদ্দিনের বিভিন্ন দপ্তরে চিঠি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, হতে পারে বড় ধরনের ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয়, তা মুহূর্তেই কাঁপিয়ে তোলে রাজধানীসহ পুরো দেশকে। ৫ দশমিক ৭ মাত্রার এই কম্পনে এখন