নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ১৭ টন অবৈধ পলিথিন জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় র‌্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক দানা জব্দ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিনব্যাপী ভুইগড় এলাকার তিনটি কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোট ১৭ টন নিষিদ্ধ পলিথিন, ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা জব্দ এবং তিন প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সোহাগ পলিথিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়; এ সময় ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা ও ৭২৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। আল মদিনা নামের কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটিতে উৎপাদিত ১৫ হাজার কেজি (১৫ টন) পলিথিন জব্দ করা হয়। এছাড়া আব্বাসিয়া পলিমারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আমরা সবসময় সোচ্চার। জনসচেতনতা কার্যক্রমের পাশাপাশি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ ও আর্থিক জরিমানা করা হয়েছে।”

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম বলেন, “অভিযান এখনো চলমান রয়েছে। এ পর্যন্ত দুটি কারখানায় ২ লাখ টাকা জরিমানা এবং কয়েক শ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক: কাশ্মিরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও দেশটির আজাদ কাশ্মিরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। সেখানে

জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, ভার্চুয়ালি বার্তা দেবেন খালেদা-তারেক

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী

কুষ্টিয়ায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতারা তাকে উদ্ধার করে। এ ঘটনায়

বেলকুচিতে জামায়াতের যুব সমাবেশ: যুব সমাজের ঐক্যের আহ্বান অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেন, একটি মানবিক সমাজ ও উন্নত বাংলাদেশ গঠনে

রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা এলাকায় এ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা-নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরের শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে