নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্বলিত পাঁচ বস্তা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপুল সংখ্যক পোলিং কর্মকর্তার কার্ড ও সিলও পাওয়া যায়।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসংলগ্ন ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় এসব উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়ি এসে কয়েকজন ব্যক্তি স্টেডিয়ামের সামনের ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে দ্রুত চলে যান। পরে স্থানীয়রা বিষয়টি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করেছে। কারা এসব ফেলে গেছে তা শনাক্তে তদন্ত চলছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এনআইডি কার্ড, পোলিং কর্মকর্তার কার্ড ও সিল গাজীপুর সদর এলাকার। বর্তমানে উদ্ধারকৃত সামগ্রী নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা হয়েছে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.