নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এনসিপির জেলা নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যান। খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘সকালের আমরা ঘটনাটি শুনেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত নই। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে শুক্রবার ১৮ জুলাই দুপুরে পূর্ব ঘোষিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিতে নারায়ণগঞ্জে আসছেন এনসিপির নেতারা। শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করবেন তারা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা বিএনপি নেতা, অতঃপর

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যৌনকর্মীকে দিয়ে অসামাজিক কার্যকলাপ ঘটানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল লতিফের বিরুদ্ধে। আব্দুল লতিফ ঘাটাইল

চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১৫০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে ৩১ মে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চীনা বিনিয়োগ জোরদারে গুরুত্বপূর্ণ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার নেতৃত্বে ১৫০ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে তিনদিনের

বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি ছুরিকাঘাতে আহত ৪ শিক্ষার্থী হাসপাতালে

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে দারোয়ানের সাথে এক ছাত্রের কথা কাটাকাটির জেড়ে মারপিট ও ধারালো চাকুর আঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই

ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তানজুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে— এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পদ্ধতি চালু হলে কালো টাকার প্রভাব, মনোনয়ন বাণিজ্য ও অনিয়ম

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে