নামাজের ফাঁকে টিসিবির টাকা লুট–যুবদল কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণকালে নগদ অর্থ চুরির ঘটনায় যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া টাকার বড় অংশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মাধনগর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির চাল ও অন্যান্য পণ্য বিতরণ করছিলেন ডিলার মিজানুর রহমান। যোহরের নামাজ আদায়ের জন্য তিনি পাশের মসজিদে গেলে সেই সুযোগে টিসিবির পণ্য বিক্রির প্রায় দুই লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় চোর।

ঘটনাটি জানাজানি হলে নলডাঙ্গা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রাম থেকে নগদ ১ লাখ ৮১ হাজার ৫০ টাকাসহ অভিযুক্ত রুম্মান সরদার (৩৫) কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক রুম্মান সরদার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত। তিনি মাধনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লোকমান হোসেন ভুলুর ছেলে।

এ বিষয়ে অভিযুক্তের পিতা মো. লোকমান হোসেন ভুলু বলেন, “আমার ছেলে নেশাগ্রস্থ তবে ঘটনার বিষয়টি শুনে আমি হতবাক। কেউ অপরাধ করলে তার দায় তাকেই নিতে হবে। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।”

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ লাখ ৮১ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানায়, তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ

এবার খুলনাতেও আমির হামজার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: খুলনা কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি

সিরাজগঞ্জ এনায়েতপুর পাক দরবারের তৃতীয় গদিনশীন পীর নুহু মিয়ার ইন্তেকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহসুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর তৃতীয় আওলাদ এবং এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিতভাবে তামাকজাত দ্রব্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল আনুমানিক ৪টার

মসজিদে মাইক ব্যবহারের অনুমতি দিল না আদালত

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট লাউডস্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে কেবলমাত্র একজন মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে

বাংলাদেশে বৈধ-অবৈধভাবে কর্মরত ১৯ হাজার ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে প্রায় ১৯ হাজার ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে কাজ করছেন। সরকারি সূত্রে জানা গেছে, এর মধ্যে বৈধভাবে অবস্থান করছেন ১৩