নাফনদী থেকে আরাকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ নাফনদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।’

শনিবার দুপুরে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে ওই ছয় বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়।

ফেরত আসা জেলেরা হলেন-সোহেল, ইসমাইল, মো. জসিম, মো. হোসেন আলী, মো. শফিক, মো. সাহিন। এরা সবাই টেকনাফ চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।

এর আগে, ১ মার্চ নাফ নদীতে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে এসব জেলেদের ধরে নিয়ে যায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান।

তিনি বলেন, ‘নাফ নদীতে মাছ শিকারের সময় নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে ছয় বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

পিরোজপুরে নিষিদ্ধ আ:লীগ নেতাদের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত 

নিজস্ব প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছে ইন্দুরকানী থানার

ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের

র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা গ্রেফতার হয়েছেন। র‌্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৮২ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায়

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে লুটপাট চলছেই

নিজস্ব প্রতিবেদক: ভাঙচুরের পাশাপাশি লুটপাট অব্যাহত রয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে। গতকাল শনিবার টানা চতুর্থ দিনের মতো ভাঙা চলেছে সেখানে। এদিনও যে