নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতি বউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগীর স্বামী কাওসার মজুমদার বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। শনিবার আদালতের মাধ্যমে অভিযুক্ত ইসমাইলকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সদরের চিনিকলসংলগ্ন তেবাড়িয়া ইউনিয়নের জংলি গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে নিজের স্ত্রীর নাম ভেঙে কৌশলে প্রতিবেশী নাতি বউকে তার স্বামীর মাধ্যমে বাড়িতে ডেকে আনেন। বাড়িতে এসে ভুক্তভোগী দেখেন তার দাদী শাশুড়ি বাড়িতে নেই। এ সময় ইসমাইল জোর করে মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করেন এবং ঘটনাস্থলেই ইসমাইলকে গণধোলাই দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তবে মামলা হয়েছে জানতে পেরে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

শনিবার ভোরে গ্রামের এক বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় বাইরে বের হলে এলাকাবাসীর হাতে ধরা পড়েন ইসমাইল। পরে তাকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয় এবং গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। নাটোর থানা পুলিশ গিয়ে তাকে আটক করে। নাটোর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সবার সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমার নেতৃত্বে নয়, এ দেশের ১৮ কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদ সরকারের

বিস্ফোরণের আগের রাতজুড়ে মাদ্রাসায় বোমা বানানো হয়: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের হাসনাবাদে বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মাদ্রাসা থেকে দুটি তৈরি বোমা, পাঁচটি ইলেকট্রিক বোমা সদৃশ বস্তুসহ বোমা তৈরির প্রচুর উপকরণ উদ্ধার হওয়ার তথ্য

সিরাজগঞ্জ-১ এ বিএনপির প্রার্থী সেলিম রেজা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার নাম ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়। মনোনয়ন নিশ্চিত হওয়ার

গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা ১৮ হাজার মেগাওয়াটের আশঙ্কা, কয়লাভিত্তিক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গ্রীষ্ম মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ পরিস্থিতিতে লোডশেডিং এড়াতে কয়লাভিত্তিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে দুই

মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।, এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার