নাটোর সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত, ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ মোট আটজন নিহত হওয়ার ঘটনায় যৌথ অভিযানে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।’

বুধবার (২৩ জুলাই) সকালে বড়াইগ্রামের আইরমাড়ি ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ট্রাকচালক মহির উদ্দিন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে।

নিহতরা হলেন- একই পরিবারের সদস্য ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬০), আঞ্জুমান (৭৫), সেলিম (৬০), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫), শিমা খাতুন (৩৫) ও মাইক্রোবাসচালক সাহাবুদ্দিন (৩৫)। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়ি ইউনিয়নের ধর্মদহ গ্রামে।’

জানা গেছে, নিহতরা মাইক্রোবাসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর বাকি তিনজনেরও মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী নাজিম উদ্দিন নান্নু জানান, ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাওয়া একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ তেলপাম্প এলাকায় পৌঁছলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন মারা যান।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। মামলাটি করা হয় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৫/৯৮/১০৫ ধারায়। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তবে র্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে তাকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমি যা বলছি পোড়াতে, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন: তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: ‘আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিয়েছি। এখন লিথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক

শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। হাসপাতালে

কাজিপুরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভা-এমপি হিসেবে চান সেলিম রেজাকে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত

তাড়াশে চেয়ারম্যান পদ প্রার্থী জহুরুল ইসলামের উদ্দ্যোগ ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং চেয়ারম্যান পদ প্রার্থী জহুরুল ইসলামের

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৬

জামায়াতে ইসলামীর কোন পদ পাচ্ছেন এটিএম আজহার

ঠিকানা ডেস্ক: সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে গত মঙ্গলবার বেকসুর খালাস