নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে সাতজনই একই প‌রিবা‌রের

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপ‌জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। নিহত আটজ‌নের ম‌ধ্যে সাতজনই একই প‌রিবা‌রের। তা‌দের সবার বাড়িই কু‌ষ্টিয়ার দৌলতপুর উপ‌জেলার আদাবা‌ড়িয়া ইউনিয়‌নের ধর্মদহ গ্রা‌মে। আত্মীয় এক রোগী‌কে দেখ‌তে প‌রিবা‌রের ৭ সদস্য সিরাজগঞ্জ যা‌চ্ছি‌লেন।

বুধবার সকাল ১০টার দি‌কে বড়াইগ্রাম উপ‌জেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মাইক্রোবাস‌টি নিয়ন্ত্রণ হা‌রা‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ট্রা‌কের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবা‌স চালকসহ আটজন‌ নিহত হন।

একই প‌রিবা‌রের নিহত সাতজন হ‌লেন জাহিদুল ইসলাম, সেলিনা খাতুন, রোউসনারা আক্তার ইতি, আনোয়ারা খাতুন, আনোয়ারা খাতুন আনু, আনজুমান ও সীমা।

এছাড়াও নিহত মাইক্রোবাস চাল‌কের নাম শাহাবু‌দ্দিন। তি‌নিও একই গ্রা‌মের জয়নাল আবেদি‌নের ছেলে।

নিহত জা‌হিদুল ইসলা‌মের চাচা‌তো ভাই মানজারুল ইসলাম খোকন সবার নাম পরিচয় নিশ্চিত করে জানান, আমার চাচাতো ভাইয়ের দুই ছে‌লে প্রবা‌সে থা‌কেন। দুইদিন আগে এক ছে‌লের স্ত্রীর অপা‌রেশন হ‌য়ে‌ছে। তি‌নি কদিন আগে দেশে ফিরেছেন। তারা সিরাজগ‌ঞ্জে থাকেন। অসুস্থ ওই রোগীকে দেখ‌তে যাওয়ার জন্য সকাল সা‌ড়ে ৬টার দি‌কে এক‌টি মাইক্রোবা‌স ভাড়া নি‌য়ে চাচা‌তো ভাই, ভা‌বিসহ প‌রিবা‌রের ৭ জন সিরাজগঞ্জ যা‌চ্ছি‌লেন।

এ সময় প‌থিম‌ধ্যে সড়ক দুর্ঘটনায় প‌রিবা‌রের সাতজন ঘটনাস্থ‌লেই মারা গে‌ছেন। তা‌দের প‌রিবা‌রে আর কেউ থাক‌লো না। নিহত‌দের ম‌ধ্যে জা‌হিদু‌লের স্ত্রী, বোন, শাশু‌ড়ি ও শ্যালিকা র‌য়ে‌ছেন।

দুপুর তিনটার দি‌কে ধর্মদহ গ্রা‌মে গি‌য়ে দেখা যায়,বা‌ড়ির বাইরে প্রতিবে‌শীরা ভিড় ক‌রে আছেন। আত্মীয়-স্বজনরা বা‌ড়ির অন্যদের শান্ত্বনা দেওয়ার চেষ্টা কর‌ছেন।

এদিকে একই পরিবারের ৫ জনসহ ৮ জনের মৃত্যুতে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। দুপুর থেকে ধর্মদহ গ্রামের বাড়িতে ভিড় জমান এলাকার মানুষ

তারা বলছেন, এমন মৃত্যু এই গ্রামে আগে কখনই দেখেননি তারা। সকলে চোখেমুখে হতাশার ছাপ। লাশের অপেক্ষায় প্রহর গুনছেন তারা। নিহত জাহিদুল ইসলামের দুই ছেলে সোহান ও সাগর প্রবাসে রয়েছে। তারা আসার পর লাশের দাফন সম্পন্ন হবে বলে জানান নিহতের স্বজনরা।

‌দৗেলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) সোলায়মান শেখ জানান, নিহতদের সবার বা‌ড়ি ধর্মদহ গ্রা‌মে বলে জান‌তে পে‌রেছি। স্থানীয় ক্যাম্প পু‌লিশ‌কে ওই বা‌ড়ি‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় সেচ্ছাসেবকদল এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ওয়ার্ড সেচ্ছাসেবকদল এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে থানার বনবাড়িয়া বচনীগাছা সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান

স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার আগে দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে বৈঠক করবেন। আজ রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর

ঈদ মোবারকের নামে ব্যাঙ্গাত্মক কার্টুন, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক: ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার

নয় সেপ্টেম্বর হচ্ছে ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর

সিরাজগঞ্জে জাপানি প্রকল্পে চুরি: দেখার কেউ নেই

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় জাপানি কোম্পানি আইএইচআই (ওঐও)-এর প্রকল্পে চুরি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে বিভিন্ন মালামাল সরবরাহ এবং সংশ্লিষ্ট

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাড় আট লাখ টাকা জরিমানা

লুৎফর রহমান তাড়াশ: অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে আট টি পুকুরের ঠিকাদারকে আট লাখ ৪৫ হাজার টাকা জড়িমানা করে তা আদায় করা হয়েছে। সেই