নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান ছয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত কেবল মাইক্রোবাসের চালকের পরিচয় জানা গেছে। তার নাম রুবেল হোসেন (৩২), তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, সকালে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বনপাড়ার আইড়মারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ডলি রানী জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজট নিরসন এবং আইনগত কার্যক্রম গ্রহণে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিডিপি ঘুড়কা কার্যালয়ে

রোববার থেকে আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার থেকে আবারো শুরু হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি

পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় স্বামী

অনলাইন ডেস্ক: পরকীয়ায় অভিযোগে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় হাজির হয়েছের স্বামী। রোমহর্ষক এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর আনেকল এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম

বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা, ভারতের ভয়াবহ গোমর ফাঁস

ঠিকানা টিভি ডট প্রেস: যুক্তরাজ্য বাংলাদেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে। দেশটি বাংলাদেশে অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার

৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে

বিএনপির ব্যানার নিয়ে মানববন্ধনে আ.লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি যারা মানববন্ধনে বক্তব্য রাখেন তারা বেশিরভাগই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন