নাটোরে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীরা জানান, সন্ধ্যার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ আরও কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এবিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের

চাঁদা না পেয়ে চাষীদের মারধর, লবণ মাঠের পলিথিন কেটে ফেলার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদা না পেয়ে লবণ চাষীদের মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং লবণ মাঠে বিছানো পলিথিন কেটে উল্টো মিথ্যা মামলা

ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা ছাড়লেন খালেদা জিয়া 

অনলাইন ডেস্ক: লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফেরার উদ্দেশে তারেক রহমানের বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার স্থানীয় সময়

৮ কুকুরছানা হত্যা, এবার সেই সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাত

রায়গঞ্জে অসুস্থ বিএনপি কর্মীকে দেখতে গেলেন ভিপি আয়নুল হক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অসুস্থ এক বিএনপি কর্মীর খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ভিপি

জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসলামী দলগুলো, বৃহৎ ঐক্যের চেষ্টা জোরদার

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে ও কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা না এলেও নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে