নাচোলে চুরি যাওয়া গরুসহ আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরু চুরির ঘটনায় এক আসামীকে চুরি যাওয়া গরুসহ গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টা ১৫ মিনিটে নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের এক কৃষক তার বাড়ির আঙিনায় চারটি গরুকে খড় খাওয়াতে দেন। এশার নামাজ শেষে রাত ৮টা ৪৫ মিনিটে বাড়ি ফিরে তিনি দেখেন তিনটি গরু থাকলেও একটি মেটে-সাদা রঙের গাভী নেই। নিখোঁজ গরুটির আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।

পরবর্তীতে ভুক্তভোগী কৃষক নাচোল থানায় একটি এজাহার দায়ের করেন। এ ঘটনায় থানায় মাললা নং-৯, তারিখ-০৫/০৯/২৫ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা রুজু হয়। মামলার পরপরই পুলিশ চুরি যাওয়া গরুটি উদ্ধারে অভিযান শুরু করে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ৫ মিনিটে নাচোল মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মোঃ শফিকুল ইসলামের বাড়ির পিছন থেকে গরুসহ আসামীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন মোঃ তোফাজ্জল (৪০), পিতা- আজিমুদ্দিন, সাং- মাক্তাপুর, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে গরুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “বাদীর এজাহারের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। গরু উদ্ধারের পাশাপাশি আসামীকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্থানীয়রা জানান, গরু চুরি এলাকায় দীর্ঘদিনের সমস্যা হলেও পুলিশের তৎপরতায় চোরচক্র এখন আতঙ্কে রয়েছে। ভুক্তভোগী কৃষক তার গরু ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা মুরুটিয়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে রুমানা খাতুন (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ঘাতক স্বামী

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রধান

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত

ঠিকানা ডেস্ক: ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭৭ জন আহত হয়েছেন । শনিবার (০৭ জুন)

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, হাজারো মানুষের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট: মার্কিন ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসি ও যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষ ট্রাম্প বিরোধী বিক্ষোভে জমায়েত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রায় ১ হাজার ২০০টি

দালালের ছবি তুললে সংবাদকর্মীর ফোন কেড়ে নেন চাম্বল ভূমি অফিসের উপসহকারী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ভূমি অফিস যেন দালালদের আখড়ায় পরিণত হয়েছে। উপজেলার চাম্বল ভূমি অফিসটি শীলকূপ, গন্ডামারা, শেখেরখীল, ছনুয়া, পুইঁছড়ি ইউনিয়নসমূহের ১৮টি মৌজা

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা, নিহত 

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।, মঙ্গলবার (১৪