নাগরপুরে শীর্ষ সন্ত্রাসী সিজু গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নাগরপুর  উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সজিবুল হুদা সিজু (৪১) গ্রেফতার হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবারিয়া গ্রামের মৃত গোলাম মোস্তফা ওরফে গোলাম মাস্টারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সিজু সলিমাবাদ ইউনিয়নের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, ইয়াবা ব্যাবসা, নারী ও শিশু অপহরণ ও হত্যার চেষ্টাসহ কমপক্ষে ৮ টি মামলা রয়েছে।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সাজিবুল হুদা সিজু কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু হয়েছে। রোববার সকাল ১০টার পর বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ অংশ নিয়েছেন।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বিবিসি জানিয়েছে, ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি

জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বিএনপি: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী

সলঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজ বুধবার (২৬ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রয়েল রুপালী হোটেলে অনুষ্ঠিত দোয়া

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২

হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন: বাংলাদেশের নির্বাচনে বিশ্ব গণমাধ্যমের নজর

নিজস্ব প্রতিবেদক: এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর