নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটের সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু হেডম্যানপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মং নি উ তংচঙ্গ্যা (২২)। সে মিয়ানমারের মংডু উপজেলার চাং বালা এলাকার অং নি উ তংচঙ্গ্যার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ি ইউনিয়নের অং চালা নামের এক ব্যক্তির মুদির দোকানের কাঠের চৌকির নিচে ইয়াবা মজুদ করা ছিল। পুলিশের উপস্থিতিতে মং নি উ তংচঙ্গ্যা নিজেই হাত দিয়ে ইয়াবাগুলো বের করে দেয়।

এ বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো.কামরুল ইসলাম বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত আরও কারা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবকের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার হতাশা দূর করে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরে প্রতিপক্ষ পাকিস্তানকে

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এবার ছাত্রদল নেতা সাম্য হত্যার

ধর্মঘটে উত্তাল ছিল দেশ, ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের ৪ জুলাই সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা সেদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে

হিমাচলে বন্যা-ভূমিধসে মৃত ৫১, নিখোঁজ ২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। রাজ্যের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) জানিয়েছে, চলমান বর্ষা

কাজ না করেই ৪৪ কোটি টাকা আ.লীগ নেতার পকেটে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-নাজিরপুর-বৈঠাকাটা ১৭ কিলোমিটার সড়কের কাজ না করে অর্ধশত কোটি টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সড়কের বেশিরভাগ জায়গায় পিচ-খোয়া

মাসী শেখ হাসিনার সঙ্গেই বড় বিপদে টিউলিপ সিদ্দিক!: ভারতীয় গণমাধ্যম কি বলছে!

নিজস্ব প্রতিবেদক: এক শিরোনামই বাংলাদেশে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতের নিউজ ১৮ বাংলা সম্প্রতি ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে শিরোনাম করেছে: “মাসী শেখ হাসিনার সঙ্গে