নাইক্ষংছড়ি সীমান্তে ৭১ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশকারী ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি।

২৩ জুলাই, বুধবার বিকেলে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তঞ্চঙ্গ্যা ও হেডম্যান পাড়া এলাকায় মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে কিছু উপজাতি পরিবার বছর দেড়েক ধরে স্থানীয় বাংলাদেশি পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে বসবাস করে আসছিল। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত, অনিরাপত্তা ও মানবিক সংকটের কারণে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আশ্রয় নিয়েছিল। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ৩৪ ব্যাটালিয়ন এ বিষয়ে শুরু থেকেই নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার কৌশলগত ও মানবিক উদ্যোগের মাধ্যমে বাইশফাঁড়ী ও তুমব্রু সীমান্ত এলাকা থেকে ২০টি পরিবারের ৭১ জন মায়ানমার নাগরিককে নিরাপদভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বর্তমানে সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় আর কোনো মায়ানমার উপজাতি সম্প্রদায় অবৈধভাবে বসবাস করছেনা। সীমান্তের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিজিবি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখেই সীমান্ত ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে যাচ্ছে। অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময়ই সতর্ক রয়েছে। ভবিষ্যতেও বিজিবি’র এমন পেশাদারিত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি ক্ষমতায় কৃষকদের ফারমার্স কার্ড করা হবে: সুলতান সালাউদ্দিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান বলেছেন আগামি দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পেলে

ইসরায়েলে ভয়াবহ আগুনে বন্ধ জেরুজালেমের রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে

মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় নতুন আইনের কথা ভাবছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার নতুন আইন করার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁও

তাড়াশে জাতীয় সমাবেশকে সফল করতে পৌর জামায়াতের মিছিল

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে ঢাকায় ১৯ তারিখ জাতীয় সমাবেশ কে সফল করার জন্য পৌর জামায়াতের আয়োজনে বিকেলে মিছিল ও সমাবেশ

৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘স্বাধীনতার ৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ

শেয়ারবাজার থেকে ২০ হাজার কোটি লোপাট: নাম ঘুরেফিরে লোটাস কামাল, সালমানের

বিশেষ প্রতিবেদক: ২০০৯-১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির কথা দেশের মানুষ এখনো ভুলতে পারেনি। ওই ঘটনার অভিঘাতে লাখো সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হন, কেউ কেউ পথে বসেন। সরকারের