নরসিংদীতে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণ-সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জের নেতা-কর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় যাতায়াত পরিবহনের একটি বাসে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে নেতা-কর্মীদের নিয়ে বাসটি যখন রাজধানীর পূর্বাচল অভিমুখে আসছিল, তখন আমতলা এলাকায় দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাস বহরে হামলা চালায়। হামলাকারীরা বাসটি ভাঙচুর করে এবং বাসের চালককে পিটিয়ে গুরুতর আহত করে। আহত চালককে দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাহ ফেসবুকে এক পোস্টে জানান, ‘নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা রাস্তায় হঠাৎ গাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা করে, গাড়ির ড্রাইভার গুরুতর আহত থাকে শিবপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নিয়েছি আমরা। গাড়ি বহরে যারা আসিতেছেন চোখ কান খুলা রেখে আসেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোপালগঞ্জ হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লা মহানগর জামায়াতের

ইতালির লাম্পেদুসায় নৌকাডুবি, শিশুসহ নিহত অন্তত ২২ অভিবাসী

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগরে ইতালির লাম্পেদুসা উপকূলে নৌকা ডুবিতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নবজাতকও রয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ৬০ জনকে

আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরের দিন মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচলের

ইফতারের পরেই মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ করেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ইয়াছিন মিয়া (৩২) নামের এক শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। দক্ষিণখানের

আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জেলে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ২২৮ জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল। এর মধ্যে বিজিবির উদ্যোগে এখন পর্যন্ত ১২৪ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে।

আজ দেশের আট বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের ওড়িশা রাজ্যের স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে সৃষ্ট ঘন মেঘমালার কারণে শুক্রবার সকাল ১০টা থেকে