নরসিংদীতে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। আজ শুক্রবার ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলা চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দু’জনই আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক বলে জানা যায়। নিহত আমিনের পায়ে গুলির চিহ্ন রয়েছে।

এদিকে দুইজন নিহতের ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামসু মেম্বারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বিএনপি নেতা সামুস মেম্বার ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন সালাম-সোহাগরা।

৫আগস্টের পর সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এরপর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মিয়া’র সমর্থকদের এলাকা ছাড়া করেন বিএনপি নেতা সামসু মেম্বার।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় উঠতে চায়। এতে বাধা দেয় বিএনপি নেতা সামসু মেম্বার ও তার লোকজন। পরে দেশীয় অস্ত্র, টেঁটা-বল্লম, দা, ছুরি, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে দু’পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও টেঁটা ও ছুড়িকাঘাতের আরও ১ জনসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন। এসময় সংঘর্ষে আহত হন অন্তত ১০ জন।

রায়পুরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আদিল মাহামুদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামসু মেম্বার ও সালাম মিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ১০ জন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই আন্দোলন অস্বীকার জনগণের সঙ্গে প্রতারণা: উল্লাপাড়ায় এমপি রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সাম্প্রতিক গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ পক্ষে রায় দিয়েছেন এবং

হাদি হত্যায় বৈঠক করেন নানকসহ কয়েকজন প্রভাবশালী আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে

লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে

এনসিপির দুই নেতা নিজের ফ্যামিলি চলতে হিমশিম খাচ্ছে, তারা টিভি মালিকানা পেয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক

বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ চত্বরে বর্ণাঢ্য এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ

সিরাজগঞ্জের ফ্রিল্যান্সিং প্রকল্প ঘুরে দেখলেন এনপিডিএ প্রশিক্ষক

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষিত বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি”-এর আওতায় সিরাজগঞ্জে চলমান প্রশিক্ষণ