নব গঠিত আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

নিয়ত যখন খালিছ, স্বপ্ন তখন হাতের মুঠোয় শ্লোগানকে সামনে রেখে, আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় বেনাপোলস্থ শাহজালাল তেল পাম্পের সামনে আন-নূর ফাউন্ডেশন এ আয়োজন করে।

উপস্থিত ছিলেন বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান ও ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন সামাদ।

শুরুতে পবিত্র কালামুল্লাহ তিলাওয়াত অত:পর হাদিসের বাণী দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

আন-নূর ফাউন্ডেশনের লোগো উন্মোচন ও আন-নূর ফাউন্ডেশনের নব-নির্বাচিত কমিটির তালিকা প্রকাশ করা হয় উপদেষ্টা জনাব মোঃ আব্দুল ওয়াহেদ দুদু, ডা. রফিকুল ইসলাম, ইয়ানুর রহমান, সাইফুল ইসলাম, রমজান আলী, সভাপতি ইনামুল হাসান বিন নুর, সহসভাপতি মোঃ জাকারিয়া, আজাদুর রহমান, সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ, যুগ্ম-সম্পাদক শেখ সাইদ,  সহ-সম্পাদক আহসান শেখ আজাদ, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, অর্থসম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক ইসমে আজম রিপন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবীর, সমাজ কল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন, তথ্য সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস ও আবু হানযালা কাজল, কার্যকরী সদস্য হাফেজ ফয়সাল, আতিকুজ্জামান সানি প্রমূখ।

 

ইনামুল হাসান বিন নুরের সভাপতিতেত্ব স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুল ওয়াহেদ দুদু । বক্তব্য রাখেন, বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান ও ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন সামাদ।

উল্লেখ্য, আন নূর ফাউন্ডেশনের কার্যক্রমগুলো হলো: *বাৎসরিক ওমরাহ হজ্জ প্রোগ্রাম * বাৎসরিক ক্বিরাত সম্মেলন * আলেমদের সমন্বয়ে গবেষণা সেল * অসহায়, দুস্থদের পাশে দাড়ানো * রক্তদান, বৃক্ষরোপণ, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচী।

আলোচনা অনুষ্ঠানে আন-নূর ফাউন্ডেশনের জন্য থিম সং লেখেন কবির বিন সামাদ। তাঁর লেখা থিম সং দর্শকদের বেশ অনুপ্রাণিত করে।

নিয়তটাকে খালিস করে
স্বপ্ন গুলো বুকে ধরে
গড়েছি সামাজিক সংগঠন
আন নূর ফাউন্ডেশন।।
অসহায় যারা আছে এই সমাজে
তাদেরকে সাজাবো নতুন সাজে,
অসুস্থ মানুষের করতে সেবা
আমরা করেছি পণ…..
রবের কাবা করবো জিয়ারত
নাবীজীর রওজায় দেবো সালাম,
প্রতিযোগিতা আর গবেষণায়
ধ্যানে জ্ঞানে থাকবে রবের কালাম।।
বৃক্ষ রোপণ ক্রীড়া কৌতুক
সুস্থ বিনোদনে ভরে দেবো বুক।।
সমাজ টাকে গড়তে মোরা
চেষ্টা করে যাবো আমরণ…
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে দুইশ বছরের ঐতিহ্যের মাদার বাঁশের মেলা অনুষ্ঠিত

আবদুল জলিল, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাঁশের মেলা বা মাদার বাঁশের মেলা। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া সর্দারপাড়ায়

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক খুলনা নগরীর লবনচরা থানা এলাকায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুই নারী গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা

বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন

শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। পরের ১০ মিনিটে হুট করেই এলোমেলো হয়ে যায় সবকিছু। মাত্র ১০ মিনিটের মধ্যে ২ গোল হজম করে

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ করেন তারা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের

সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের (সার্জেন) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল সখীপুর উপজেলার কাকড়াজান