নবী শব্দের অর্থ সংবাদবাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন’

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। ওনাকে আল্লাহ দুনিয়াতে যে নাম দিয়ে পাঠিয়েছিলেন তা হলো নবী।

নবী শব্দের শাব্দিক অর্থ সংবাদবাহক। আর সংবাদ যারা বহন করেন তাদের আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি (সা.) সাংবাদিক ছিলেন।

বুধবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।,

এ সময় তিনি কোরআন শরিফের উদ্ধৃতি দিয়ে আমির হামজা উল্লেখ করেন, আল্লাহ বলেন, হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান, মানুষের প্রতি যে বার্তা বহনে আপনি কষ্ট পান। এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে চাপ মোকাবিলা করে যে কষ্ট পান এর প্রতিদান আমি নিজে দেব। দুনিয়া ও আখিরাত মিলিয়ে নিরবচ্ছিন্নভাবে দেব।

এ সময় তিনি বলেন, এটা শুধু নবীর জন্য। আল্লাহ শুধু বিশ্ব নবীকে নির্দেশনা করেছেন। তাফসিরে আমরা পড়েছি, শুধু নবী না কিয়ামত পর্যন্ত যারা এ দায়িত্ব সততার সঙ্গে পালন করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন।,

তিনি আরও বলেন, সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করতে যেহেতু আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন। তাই এ পেশার সঙ্গে যারা আপনারা রয়েছেন আল্লাহ অবশ্যই আপনাদের নিরবচ্ছিন্নভাবে পুরস্কারের ব্যবস্থা করবেন।

কুষ্টিয়ার স্থানীয় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন, টিম সদস্য, কুষ্টিয়া ও যশোর অঞ্চল। এ সময় কুষ্টিয়া জেলার চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা জামায়াতের নেতারা আগামী নির্বাচন ও নির্বাচন পরবর্তী করণীয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। এ সময় কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা তাদের নিজ আসনে উদ্দেশ্য ও কর্তব্য নিয়ে নিজেদের মতামত সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। মতবিনিময়ে সভায় কুষ্টিয়া জেলা শাখা জামায়াতে ইসলামীর নেতাদের পাশাপাশি কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের রিপন বক্তব্য দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিশুর গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে দুই বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার তিন মাইল সুরিভিটা এলাকায়

কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি মারা গেছেন

অনলাইন ডেস্ক: মাত্র ৪২ বছরে মারা গেলেন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ২০০২ সালের পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

বিশেষ প্রতিনিধি: দেশের হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন সিভিল সার্জনরা। পাশাপাশি ভুয়া ডাক্তার, প্রতারক ও ভেজালের

বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে শেখ হাসিনাকেই আগে ফেরত পাঠান: আসাদউদ্দিন ওয়েইসি

অনলাইন ডেস্ক: হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের নেতা আসাদউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো বেঙ্গল গ্রুপ চেয়ারম্যান মোরশেদ আলমকে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও

হাদি হত্যায় বৈঠক করেন নানকসহ কয়েকজন প্রভাবশালী আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে