নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ল বাসসহ ১১ যানবাহন

হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়। আগুনে পুরো স্টেশনটিই ভস্মীভূত হয়। এতে গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ছয়জন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি যাত্রীবাহী বাসে গ্যাস নেওয়ার সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্টেশনে। এসময় সেখানে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশাও আগুনে পুড়ে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কর্মচারীরা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকেন।

সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ জানান, ‘আমরা স্টেশনের তিনতলা ভবনের একটি কক্ষে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন-আগুন চিৎকার শুনে ঘুম ভাঙে। জানালা দিয়ে তাকাতেই দেখি আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। আমরা প্রাণ বাঁচাতে তিনতলা থেকে লাফ দিই। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।’

দগ্ধদের মধ্যে স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন রয়েছেন। আহত ছয়জনকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে নবীগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় ১০টি সিএনজিচালিত অটোরিকশা, একটি যাত্রীবাহী বাস এবং পুরো স্টেশন ভস্মীভূত হয়েছে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ভোরবেলা ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ার মাদ্রাসার উন্নয়ন তহবিলের টাকা লোপাটের অভিযোগ সুপারের বিরুদ্ধে

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ গাঁড়াবাড়ী দাখিল মাদ্রাসায় বছরের পর বছর জমি ও পুকুরের লিজ থেকে প্রাপ্ত অর্থ লোপাটের অভিযোগ উঠেছে মাদ্রাসার বর্তমান সুপার

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ৪০০ ছাড়াল

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন। শুক্রবার

বাঁশখালীতে বোট মালিকের বিরোদ্ধে শ্রমিকের বেতন না দিয়ে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্যজীবী শ্রমিকের বেতন-ভাতা না দিয়ে উল্টো মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠে ফিশিংবোট মালিক ও তার সহযোগীদের বিরোদ্ধে। এ ঘটনায়

একীভূত পাঁচ ব্যাংক নিয়ে যে বার্তা দিলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতের সংকট কাটাতে এবং ভেঙে পড়া শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান

প্রফেসর ড.এম এ মুহিতের সকল পদ পূর্নবহল করায় এনায়েতপুরে আনন্দ মিছিল 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) গণমানুষের নেতা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ

ভারতের চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন,কি হতে যাচ্ছে ?

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও চীনকে আলাদা করেছে ভারতের বহুল আলোচিত করিডোর ‘চিকেনস নেক’। করিডোরের এক পাশে ভারতের অধিকাংশ রাজ্য থাকলেও অন্য পাশে রয়েছে এমন ৭টি