নবায়ন হবে নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ও চীনের শীর্ষ কূটনীতিক পর্যায়ের বৈঠক আজ মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বৈঠকে যোগ দিতে চীনে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনার বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ব্রহ্মপুত্রের উজানে ইয়ালুজাংবু নদীতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন। এ জন্য ইয়ালুজাংবু-যমুনা নদীর তথ্যউপাত্ত বিনিময়ের ব্যাপারে বাংলাদেশ ও চীন ওই সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে। এ ছাড়া গুরুত্ব পাবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন।

গতকাল সোমবার দুপুরে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্র উপদেষ্টা। তিন দিনের সফর শেষে আগামী শুক্রবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডকা) চেয়ারম্যান লাও ঝাওহুইয়ের সঙ্গে দেখা করবেন তিনি।

পরে বেইজিং থেকে সাংহাই যাবেন। সেখানে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে (এসআইআইএস) একটি আলোচনায় অংশ নেবেন তৌহিদ হোসেন। পাশাপাশি উপদেষ্টা সাংহাই চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বৈদ্যুতিক গাড়ি, রোবোটিক্স ও কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়ক তিনটি কারখানা পরিদর্শনে যাবেন।

দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের গুরুত্বের তালিকায় রয়েছে চীনের ঋণ সহায়তার ক্ষেত্রে নানা ধরনের ছাড়, স্বাস্থ্য এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা। অন্যদিকে, চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (জিডিআই) বাংলাদেশকে সম্পৃক্ত, ঢাকায় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স থেকে উড়োজাহাজ বিক্রির বিষয়গুলো প্রাধান্য পাবে।

সফরে ঋণ সহযোগিতায় ছাড় ও শুল্কমুক্ত সুবিধার ব্যাপ্তি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেবে বাংলাদেশ। এর পাশাপাশি প্রতিটি প্রকল্পে আর্থিক বরাদ্দের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানাবে। সিডকার মাধ্যমে বাংলাদেশ চীন থেকে ক্রেতার অগ্রাধিকারমূলক ঋণ (পিবিসি) ও সরকারি ছাড়কৃত ঋণ (জিসিএল) এই দুই ধরনের ঋণ নিয়ে থাকে। এখন পিবিসির জন্য ২ শতাংশ হারে সুদ দিতে হয়। যেটা এই সফরে ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেবে বাংলাদেশ। এই ঋণ পরিশোধের সময়সীমা ২০ বছর হলেও বাংলাদেশ তা ৩০ বছরে নেওয়ার অনুরোধ করছে। আর জিসিএলের সুদের হার ৩ থেকে ২ শতাংশ এবং ঋণ পরিশোধের সময়সীমা বাংলাদেশ ২০ থেকে ৩০ বছর করতে আগ্রহী।’

বাংলাদেশের প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দেয় সিডকা। এখন প্রতি প্রকল্পে বরাদ্দের পরিমাণ পাঁচশ থেকে ছয়শ মিলিয়ন ডলার করার প্রস্তাব দিচ্ছে। আর চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা আরও তিন বছর বাড়াতে অনুরোধ জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা।

এই সফরে চীনের পক্ষ থেকে ঢাকায় চীনা সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নিতে অনুরোধ জানানো হবে। বাংলাদেশের কাছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাণিজ্যিক উড়োজাহাজ বিক্রি করার বিষয়ে আলোচনা করছে। এই সফরে চীন এ বিষয়টি তুলবে। অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে মোংলা বন্দর আধুনিকায়নের কাজ দেওয়া হয়েছিল চীনকে। কিন্তু প্রক্রিয়াগত প্রস্তুতি শেষ না হওয়ায় এই প্রকল্পের কাজ শুরু হয়নি। এবারের সফরে দ্রুত প্রক্রিয়া শেষ করে মোংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরুর তাগিদ দিতে পারে চীন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের জন্য দুঃসংবাদ, শান্তি রক্ষা মিশনের এক-চতুর্থাংশ ছাঁটাই করছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক: জাতিসংঘ বিশ্বব্যাপী ৯টি শান্তি রক্ষা মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষী বাহিনীর প্রায় এক-চতুর্থাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মূল কারণ অর্থের ঘাটতি। পাশাপাশি

অন্তর্বর্তী সরকারের দায়ীত্ব গ্রহণের পর, শাহজাদপুরে ১৩টি ইউনিয়নে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন  

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দায়ীত্ব গ্রহণের পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামীণ কাঁচা রাস্তাঘাট ও বিভিন্ন

রাজধানীতে জলবায়ু ক্ষতিগ্রস্ত নগরের বস্তিবাসীদের আবাসন সমস্যা সমাধানে জাতীয় সংলাপ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত নগরের বস্তিবাসীদের আবাসন সমস্যা সমাধানে জাতীয় সংলাপ। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুর কবির অডিটোরিয়ামে এ আয়োজন করে

এই পোস্ট দেওয়ার পর আমি মারা গেলে মানুষ জানুক কেন মারা গিয়েছি: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি থাকে না। আমরা ব্যক্তিগত স্বার্থে নয়,

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা তীব্র, ২৪ ঘণ্টায় একাধিক হামলা ও কূটনৈতিক প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে গত ২৪ ঘণ্টায় হামলা, পাল্টা হামলা এবং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইরানে ব্যাপক প্রাণহানি, লেবানন সীমান্তে সামরিক