নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভা শেষে আসিফ নজরুল বলেন, কমনওয়েলথ প্রতিনিধিদল নির্বাচনের পরিবেশ এবং সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছে। তাদের আশ্বস্ত করেছি যে বহু বছর পর বাংলাদেশে সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে, জনপ্রতিনিধি পেতে যাচ্ছে এ দেশের জনগণ।

তিনি বলেন, আওয়ামী লীগের কেউই অনুশোচনামূলক কোনো বক্তব্য দেয়নি কিংবা প্রকৃত গণতান্ত্রিক ধারা সৃষ্টির যে চেষ্টা চলছে, তাতে অন্তর্ভুক্তও হতে চায়নি। তাই নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি সম্ভব নয়।

আসিফ নজরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের দায়িত্ব থাকবে সংস্কার অব্যাহত রাখা এবং বাস্তবায়ন করা। জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের কথা মনে রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে।

অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ আরও বাড়বে জানিয়ে তিনি বলেন, নারী ভোটারের সংখ্যা কমার মতো পরিবেশ সৃষ্টি হয়নি, বরং এবার আরও বাড়বে। বিগত ফ্যাসিস্ট সময়ে যারা নেকাব পরতেন, তারা হয়রানির শিকার হতেন। এখন পলিটিক্যাল স্পেসে আরও বেশি নারীর অংশগ্রহণ হবে।

‘মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশা প্রকাশ করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল’, যোগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে: হাসনাত

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক

বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা, ভারতের ভয়াবহ গোমর ফাঁস

ঠিকানা টিভি ডট প্রেস: যুক্তরাজ্য বাংলাদেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে। দেশটি বাংলাদেশে অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার

মুয়াজ্জিনকে মারধর করায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে মারধরের ঘটনায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এক বিএনপি নেতাকে। বহিষ্কার জয়নাল চৌধুরী শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক। মঙ্গলবার সকাল

জামায়াতকে ভণ্ডামি বন্ধ করতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের ত্যাগকে আড়াল করে জামায়াতে ইসলামী নতুন করে ধর্মীয় আবেগকে রাজনৈতিক পুঁজিতে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয়

মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছি: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইন

কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হলো ভূমি মেলা 

দাউদ রানা, চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী  উপজেলায় “ভূমি মেলা – ২০২৫”উদযাপন উপলক্ষে ভুমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ