নতুন মন্ত্রণালয় পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।,

প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ বশিরউদ্দিন এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন।

এতদিন বিমান মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে ছিল। বর্তমানে প্রধান উপদেষ্টার কাছে থাকা ৫টি মন্ত্রণালয় বা বিভাগ হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।’

গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পান আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন।সেদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।

এর আগে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ

পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনোক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সারজিসের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম প্রবাসীদের নিয়ে আয়োজিত এক সভায় লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনোক

ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মামলার এজাহারভুক্ত এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। আরিফুল নামের ওই আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার সময় তার সহযোগীরা

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান, হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট: পুনর্বাসনসহ দুই দাবি পূরণে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবক রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা অবস্থায় বিষপান করেছেন। আজ রবিবার (২৫

আগামী নির্বাচনের ফল হবে ডাকসু, জাকসুর মতো: জামায়াতে আমির

নিজস্ব প্রতিবেদক: চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ভালোবেসে বিয়ে, মৃত্যুতে বিচ্ছেদ: ঈদের সকালে আঁখির রহস্যজনক পরিণতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ভালোবাসার টানে পরিবার ছাড়িয়ে পালিয়ে বিয়ে করেছিলেন আঁখি খাতুন (২৩)। কিন্তু মাত্র চার বছরের সংসার জীবনের করুণ পরিণতি হলো ঈদের সকালে মৃত্যুর মধ্য