নতুন ব্যবসায় যোগ দিলেন মেসি

অনলাইন ডেস্ক: জীবনের বেশির ভাগ সময় স্পেনে কাটিয়েছেন লিওনেল মেসি। সেখানেই এবার আবাসন ব্যবসা গড়ে তুলতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে। এর প্রতিটি শেয়ারের দাম ৫৭ দশমিক ৪ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার টাকার বেশি। সব মিলিয়ে বাজারে এর মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো (২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকা)।

মেসির রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিওর তথ্য অনুযায়ী, মেসি নিজেই এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের বাহন, যার নাম লিমেকু এস্পানা ২০১০।

এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় ৭টি হোটেল আছে। স্পেনে আছে ৩টি অফিস স্পেস ও ৫টি অ্যাপার্টমেন্ট। এ ছাড়া লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি।

পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সান্তিয়াগো নাভারো জানিয়েছেন, মেসির কোম্পানি এবার নতুন বিনিয়োগকারী যুক্ত করার পরিকল্পনা করছে, যারা স্পেনের কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগ করবে। কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনাতেই মেসি দুই দশকের বেশি সময় বসবাস করেছেন।’

নাভারো বলেছেন, ‘মেসির এক্সচেঞ্জটি ২০২৩ সালে চালু করা হয়েছে। স্পেনের কেন্দ্রীয় ব্যাংক (বাংকো দ্য এস্পানা) এটি তত্ত্বাবধান করে। কেন্দ্রীয় ব্যাংক শুধু তখনই কোম্পানিটিকে ব্যবসা করার অনুমতি দেয়, যখন শেয়ার বিক্রি করতে বা মূলধন বাড়াতে চায়।’

এদিফিসিও রোসটাওয়ার সোচিমি বিনিয়োগ ট্রাস্ট ২০১৩ সালে প্রতিষ্ঠা করা হয়। পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি গত বছর ১৭ লাখ ইউরো (২১ কোটি ২২ লাখ টাকা)। এ কারণে এবার তারা ভেবেচিন্তে ব্যবসায় নেমেছে।

মেসি এদিফিসিও রোসটাওয়ার সোচিমির চেয়ারম্যান হলেও খেলা নিয়ে ব্যস্ত থাকায় এদিকে খুব বেশি সময় দিতে পারেন না। মূলত তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এই বিনিয়োগ ট্রাস্টটি চালান। রোকুজ্জো বর্তমানে কোম্পানির ভাইস চেয়ারম্যান। বোর্ডের অন্য সদস্যরা হলেন আলফোনসো নেবোত ও রামোন আদেল। নোবেত মেসির পারিবারিক অফিস চালান আর আদেল স্পেনের প্রাকৃতিক গ্যাস এবং বৈদ্যুতিক শক্তি ইউটিলিটি কোম্পানি নাতুরজির বোর্ড সদস্য।

রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। মায়ামির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরোবে এ বছরের ৩১ ডিসেম্বর। খেলোয়াড়ি জীবন শেষ করার পর পরিবার নিয়ে বার্সেলোনায় ফিরবেন, সে কথা অনেক আগেই জানিয়ে রেখেছেন মেসি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাবলিগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখার মসজিদে তাবলিগ জামাতের দুই পক্ষ-সাদ ও জোবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে কলেজজুড়ে চরম উত্তেজনা বিরাজ

নারী নিয়ে যেভাবে এক রুমে ভাগাভাগি করে থাকতেন: পলক-মুরাদ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সময় সময় নানা বিতর্কিত ঘটনা উঠে আসে, যা জনগণের মনে প্রশ্ন তৈরি করে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে

বেলকুচিতে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী

নিরাপত্তাহীনতায় বাদী ও পরিবার, ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করায় প্রকাশ্য হামলা ও ক্রমাগত হুমকীতে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ

জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ–০৬ আসনের

সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ভয়াবহতার তথ্য ধীরে ধীরে সামনে আসছে। দেশটির দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে যেন নৃশংসতা তারা চালিয়েছে সেগুলোর বর্ণনা