নতুন বাবরি মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এলো ছোট্ট শিশু

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে অবশেষে ভিত্তি স্থাপন হলো নতুন বাবরি মসজিদের। আর সেই মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এলো এক ছোট্ট শিশু। শুধু সে-ই নয়, এমন আরও অনেকেই শনিবার (৬ ডিসেম্বর) হাতে বা মাথায় করে ইট নিয়ে হাজির হন মুর্শিদাবাদের বেলডাঙা ২ নম্বর ব্লকের ছেতিয়ানি এলাকায়। তারা চান, তাদের দেওয়া ইটেই তৈরি হোক নতুন বাবরি মসজিদ।,

এদিন মসজিদের ভিত্তি স্থাপনকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল উপচেপড়া ভিড়। এর জন্য বেলডাঙ্গা ও আশপাশের এলাকাগুলোতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। ভিত্তি স্থাপন শেষ হলেও এখনো সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী।

নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবির বলেন, আমি কোনো অসাংবিধানিক কাজ করিনি। হাইকোর্ট বলে দিয়েছেন, হুমায়ুন কবির কোনো অসাংবিধানিক কাজ করেনি।,

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে দল থেকে বরখাস্ত হন তৃণমূল নেতা হুমায়ুন কবির। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার তাকে বরখাস্ত করে মমতার ব্যানার্জীর দল।

হুমায়ুন কবির বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন। আমরা তার কোনো বিরোধিতা করিনি। ভারতের মুসলিম সমাজ এ নিয়ে কোনো বিরোধিতা করেনি। কিন্তু দুঃখ একটাই, প্রধানমন্ত্রীর সামনে এত বড় একটি ইমারত ভেঙে ফেলা হলো। এরপর অনেক জল গড়িয়েছে, মামলা হয়েছে এবং সেই মামলায় কোথাও বলা নেই, আর কোথাও বাবরি মসজিদ করা যাবে না।

তিনি জোর গলায় বলেন, আমি আবার বলছি, বাবরি মসজিদ হবে। কোনো শক্তি এটি আটকাতে পারবে না।

হুমায়ুন কবিরের দাবি, এদিনের নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রায় চার লাখ মানুষ উপস্থিত হয়েছিল। ভিত্তি স্থাপনের পর মঞ্চে উপস্থিত মুসলিম সমাজের বিশিষ্টজনেরা পরস্পরকে কোলাকুলি করেন। পরে বেলডাঙ্গা থেকে একটি মিছিলও বের হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছে যুবদল, কৃষকদল ও ছাত্রদল।

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক: আসছে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিয়ালকোল ইউনিয়নবাসীসহ সকল পেশা শ্রেণি মানুষদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাইয়ুম।

গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়ায় বাবার সামনে ভাইয়ের চোখ তুলে নিলেন দুই ভাই

ডেস্ক রিপোর্ট: বরিশালের মুলাদীতে গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়ায় বাবার সামনেই দুই ভাই মিলে এক ভাইয়ের দুই চোখ তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের জন্য স্ত্রীকে গলায় ওড়না পেচিয়ে হত্যার দায়ে স্বামী মতিউর রহমান খদগীর ওরফে আব্দুল মতিনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।  একই

মধ্যরাতে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মহসিন কলেজ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আটক ছাত্রলীগ নেতা আরিফের পক্ষে থানায় তদবির করতে আসে শিবিরের

ওসির ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, বললেন ‘টাকা কম নিলে ইজ্জত থাকে না’

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের জিডি করার জন্য অর্থ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।, ভিডিওতে এক ব্যক্তি ওসিকে