নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই হওয়া উচিত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: ৫ আগস্টকেই নতুন বাঙলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন,‘৮ নয়, বরং ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।’

গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’; অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়। এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহিদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তথ্য বিবরণীতে প্রতি বছর যথাযথ মর্যাদায় এই তিনটি দিবস পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

বিবরণীতে আরও উল্লেখ করা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’কে ‘ক’ শ্রেণিভুক্ত এবং বাকি দুটি দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ছিলেন ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর প্রথম শহিদ।

আন্দোলনের ধারাবাহিকতায় গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোল আব্দুস সালাম সরকার টুপার জন্মদিনে শুভেচ্ছার জোয়ার

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের কৃতি সন্তান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও বারবার কারা নির্যাতিত সকলের আস্থাভাজন নেতা আব্দুস সালাম সরকার টুপার

যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। ছবি:

“ঐক্যই শক্তি”-ইসলামপন্থীদের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতার প্রত্যাশা চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক: ইসলামপন্থীদের ঐক্য গঠনের পক্ষে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “জোটবদ্ধ

মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল

আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে তার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে