নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান অপরিসীম: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের সংকট ও বিপদে আলেম-ওলামারা সবসময় জনগণের পাশে থেকে ত্যাগ স্বীকার করেছেন। নতুন বাংলাদেশ গঠনে তাদের অবদান সোনার অক্ষরে লেখার মতো।

রবিবার (১০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডা দারুল আকরাম মাদরাসায় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে আলেম-ওলামাদের অবদান অনন্য। তারা শুধু দ্বীনের খেদমতই করেননি, দেশের স্বাধীনতা ও সংকটে ময়দানে থেকেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন।”

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করেন, শত শত মাদরাসা শিক্ষার্থী তখন আহত হয়েছেন ও শাহাদাত বরণ করেছেন। তিনি আরও বলেন, “ভবিষ্যতেও দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সুরক্ষায় আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।”

অনুষ্ঠানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): ৮ ঘণ্টা শ্রম, বাঁচার মতো ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলার পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের

ঈদ মোবারকের নামে ব্যাঙ্গাত্মক কার্টুন, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক: ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার

মাদ্রাসায় নেয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নিজ কিশোরী মেয়েকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগে বাবা শামীম বেপারী (৩৩) গ্রেপ্তার হয়েছেন। র‍্যাব-১০ এর

গণ-অভ্যুত্থানে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেপ্তার ৫ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী