নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার ছবি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর চাটখিলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আজ বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে এই বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যানার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, আজকেই প্রথম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি আমি। এর আগে আমাদের প্রধান শিক্ষক গতকাল অবসরে গেছেন। মূলত আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে। আমরা বিষয়টির জন্য দুঃখিত। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়নি।

চাটখিল উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটওয়ারী বলেন, বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হলো ভূমি মেলা 

দাউদ রানা, চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী  উপজেলায় “ভূমি মেলা – ২০২৫”উদযাপন উপলক্ষে ভুমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ

করপোরেট সাংবাদিকতা আটকে দিল ‘এখন’ টিভির সিকিউরিটি

ঠিকানা টিভি ডট প্রেস: ক’দিন আগে আমাদের স্মার্ট মোজো রিপোর্টার আরিফ বলল, “ভাইয়া, ‘এখন’ টিভিতে সিভি দিয়েছি। একটু দেখবেন?” বললাম, “তুষার ভাই তরুণদের আইডল। কাজ

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত। মঙ্গলবার বাংলাদেশে যখন শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল হয়েছে ঠিক সেসময়ই

মধ্যরাতে বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুল হক হলের কিছু শিক্ষার্থী। শুক্রবার দিবাগত রাত ১টার

সিরাজগঞ্জ সদরের কালিয়াহরিপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি অনুমোদন

এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন কৃষকদলের গঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আশরাফ আলীকে সভাপতি,সাইফুল ইসলাম সওদাগরকে সাধারণ সম্পাদক ও মনিরুজ্জামান

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তাঁরা না বুঝেই দিচ্ছেন। তাঁরা অর্ধেক বুঝেছেন। আমরা তাঁদের এই বক্তব্যের জবাব