নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নে বাতিল হবে একাধিক সুবিধা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি মেয়াদেই গেজেট আকারে নতুন পে-স্কেল প্রকাশ ও তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গঠিত জাতীয় পে কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন।

নতুন বেতন কাঠামোয় মূল বেতনের পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও পদোন্নতিসহ বিভিন্ন ভাতায় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। তবে এই কাঠামো বাস্তবায়ন হলে বেশ কিছু বিদ্যমান সুবিধা বাতিল হবে।

প্রস্তাবনায় ‘সাকুল্য বেতন’ বা ‘পারিশ্রমিক’ নামে বিকল্প বেতন কাঠামো চালুর কথা বলা হয়েছে। এতে বর্তমান কাঠামোর ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো বাড়তি সুবিধা থাকছে না। উন্নত ও উন্নয়নশীল অনেক দেশেই এ ধরনের বেতন কাঠামো চালু রয়েছে।

এ ছাড়া বিভিন্ন কমিটির সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের বিনিময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে সম্মানি বা ভাতা গ্রহণ করেন, সেটি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এসব খাতে বছরে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয়, যা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং আর্থিকভাবে অযৌক্তিক।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে। ডিসেম্বরেই সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু হবে। তিনি বলেন, “পে কমিশনের গেজেট প্রকাশের ওপরই বাস্তবায়ন নির্ভর করবে। সব কিছু প্রস্তুত থাকলে আগামী বছরের শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে।”

নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ২৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতারা এই প্রস্তাব পে কমিশনে জমা দিয়েছেন। (শুক্রবার) সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) জেলার

ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরালার পালাক্কাড় জেলায় ঘটনাটি ঘটে। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব

মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, ভোক্তা জিম্মি মিলার সিন্ডিকেটে

স্টাফ রিপোর্টার: সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশে চালের বাজারে অস্থিরতা বেড়েছে। মিল মালিকদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির কারণে বোরোর ভরা মৌসুমেও চালের

প্লাস্টিকপণ্য জনস্বাস্থ্যর মারাত্মক ঝুঁকি বাড়াচ্ছে, টাঙ্গাইলে কর্মশালায় বক্তারা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অপচনশীল বর্জ্য হিসেবে পরিচিত প্লাস্টিকপণ্য পরিবেশ ও স্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং এর মাত্রা দিন দিন বাড়ছে। প্লাস্টিক সামগ্রী অত্যধিক

মহিলা লীগ নেত্রীর ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুরে ইউনিয়ন যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিন লিমা। ওই মামলায় শুক্রবার (৫ ডিসেম্বর)

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পূর্ব পাইরাং গ্রামের বড় পুকুরপাড় ও আব্বাসপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই জনকে মাদকসেবনরত