নতুন আঙ্গিকে বিএনপির ওয়েবসাইট, দেওয়া যাবে চাঁদাও

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওয়েবসাইটের নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। এতে দলের ইতিহাস, ভিশন, মিশন, অঙ্গ ও সহযোগী সংগঠনের তথ্যসহ অনেক বিষয় নতুন করে সংযোজন করা হয়েছে। পাশাপাশি এ ওয়েবসাইটের মাধ্যমে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অনুদান কিংবা চাঁদাও দিতে পারবেন।

দলটির ওয়েবসাইট (https://bnpbd.org/) চালুর পর নেতাকর্মীরা বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। বিশেষ অনুদান দেওয়ার বিষয়টি সবার আগ্রহের কেন্দ্রে রয়েছে। এর মাধ্যমে একজন একবারে সর্বোচ্চ ১০ হাজার টাকা অনুদান বা চাঁদা দিতে পারবেন। এতে দলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলে তারা মনে করছেন। এর মাধ্যমে নতুন সদস্যও নিবন্ধন করা যাবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসান আল আরিফ লিখেছেন, কিছু কিছু বিষয়ে খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে। আজকে এমনই একটি ঘটনা ঘটে গেল। আর নতুন করে লুফে নিলাম। ঘটনাটা হল- বিএনপির নতুন পরিসরের ওয়েবসাইট। https://bnpbd.org/

নতুন সংশোধিত আরপিও এ্যাক্ট (Representation of people’s order) অনুযায়ী, কোন ব্যক্তি চাইলে যে কোন রাজনৈতিক দলকে প্রতি পঞ্জিকা বছরে সর্ব্বোচ্চ ১০ লাখ টাকা দান, চাঁদা, অনুদান দিতে পারবেন এবং কোনও প্রতিষ্ঠান দিতে পারবে সর্ব্বোচ্চ ৫০ লাখ টাকা।

রাজনৈতিক দলে অর্থায়ন প্রক্রিয়া স্বচ্ছ হলে দল জনবান্ধব হয়। চাঁদা বা অনুদানের ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ অর্থায়নের তুলনায় প্রবাসীদের অর্থায়ন অস্বচ্ছ হবার সম্ভাবনা বেশি থাকে। প্রবাসী সমর্থকদের বিষয়টি মাথায় রেখে বিএনপি আজকে দলীয় ওয়েব সাইটে নতুন সদস্য ও সদস্যপদ নবায়ন প্রক্রিয়া ডিজিটালাইজড করেছে এবং একইসাথে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে চালু করেছে।

তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিত, সন্দেহজনক বা অবৈধ অর্থায়ন বন্ধে এখানে ডোনেশন করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেয়া হয়েছে। সদস্য নবায়নের ক্ষেত্রে ১০ ডলারের বেশি এবং ডোনেশনের ক্ষেত্রে ১০০ ডলারের বেশি কেউ পেমেন্ট করতে পারবেন না। এরকম স্বচ্ছ ও সুন্দর পদক্ষেপ নেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিমানে অজ্ঞান যাত্রীকে জরুরি চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন ডা. রায়হান উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবার পর বিমানের এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷ তখন প্রায়

বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রভাব খাটিয়ে  জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে হাছেন

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে: সোহেল

ডেস্ক রিপোর্ট: আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যারা ছাত্রদের

জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ত্বরান্বিত করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বাংলাদেশ সচিবালয়, ১৯ ফেব্রুয়ারি নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা

বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী (ভিডিও)

অনলাইন ডেস্ক: ভারতের আহমেদাবাদে আজ (১২ জুন) দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় সবাইকে মৃত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। পুলিশ

নির্বাচনে জোট না করলেও সমঝোতা হতে পারে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জোট গঠন করবে না বলে