নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না, ইশরাকের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না।’

আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

ইশরাক বলেন, ‘প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।’

জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ইশরাক বলেন, ‘এখানে নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার কালও যারা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকব।’

অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ইশরাক বলেন, ‘তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে, এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

যদি উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধও জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় আরও সংস্কার প্রয়োজন, এটা নিয়ে কেউ কথা বলছেন না। এর সংস্কারের জন্য প্রয়োজনে আমরা আন্দোলন করব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অনির্দিষ্টকালের

সিরাজগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট জোরদার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায়

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতের এই অংশ থেকে অবৈধ

জাতীয় সংসদ নির্বাচনের নতুন প্রার্থী ঘোষণা করলো জামায়াত ইসলামী

নিজস্ব প্রতিবেদক: দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন

মহিলা লীগ নেত্রীর ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুরে ইউনিয়ন যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিন লিমা। ওই মামলায় শুক্রবার (৫ ডিসেম্বর)