নগদ লিমিটেডে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়মের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, নগদের ব্যবস্থাপনায় এ পর্যন্ত আমরা দুই হাজার ৩০০ কোটি টাকার মতো অনিয়ম পেয়েছি। মারাত্মক ঘটনা হলো-তারা অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে প্রায় ৬০০ কোটি ই-মানি তৈরি করেছে। এটা অত্যন্ত ভয়ংকর।

গভর্নর বলেন, নগদ নিয়ে আমরা শুরু থেকে গভীরভাবে কাজ করছি। সেখানে সুশাসন নিশ্চিতে প্রশাসক দেওয়া হয়েছে। তাদের আগের যেসব অনিয়ম-দুর্নীতি, জালিয়াতির অভিযোগ ছিল, সেগুলো তদন্তে কাজ চলছে। নগদের ব্যবস্থাপনায় আরও অনিয়ম চিহ্নিত করার জন্য তদন্ত চলমান।

রোববার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম: ব্রিজিং দ্য গ্যাপস’ শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে এমসিসিআই ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।

আহসান এইচ মনসুর বলেন, মোবাইল ফিন্যান্সিয়ালগুলোর মধ্যে বাজারে বিকাশ রয়েছে। তারা বেশ ভালো অবস্থানে। আমরা চাই এ মার্কেটে আরও শক্তিশালী প্রতিষ্ঠান আসুক। নগদকে আমরা সেই পথে ফেরাতে চাই। সুশাসন ফিরলে আমরা নগদের জন্য নতুন বিনিয়োগ আহ্বান করবো। তার আগে এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা নগদকে বাজারে আরেকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে কাজ করছি।’

মোবাইল ফিন্যান্সিয়াল ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, এমএফএস খাত আরও টেকসই করতে একদিকে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত এর বিস্তৃতি ঘটাতে হবে। আবার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। ঝুঁকিমুক্ত, ঝামেলামুক্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস দিতে হবে। বিষয়টি নিয়ে পাঠ্যক্রমে ধারণা দিতে হবে। যাতে হাই স্কুল থেকে শিক্ষার্থীরা এটার ব্যবহার ও প্রয়োজনীয়তা শিখে আসে।

টেলিকম খাতে বর্তমান করের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আহসান এইচ মনসুর বলেন, এটি বিশ্বের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ। কর আরও বৃদ্ধি পেলে এ খাতে বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমে যেতে পারে এবং সেবার মানও নেমে যেতে পারে।

সেমিনারে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে বাংলাদেশের অবস্থান, করণীয় ও সম্ভাবনাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এমসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ এন করিম, পিআরআই’র গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার, বিকাশ লিমিটেডের সিইও কামাল কাদির প্রমুখ।

এমসিসিআই সভাপতি কামরান টি রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই)। চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই মঙ্গলবার রাত ১টার

কূটনৈতিক মিশনে প্রেসিডেন্টের ছবি অপসারণের নির্দেশ

অনলাইন ডেস্ক: প্রেসিডেন্টকে অপসারণের গুঞ্জনের মধ্যে বিদেশস্থ বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোতে প্রেসিডেন্টের ছবি নামানোর নির্দেশ জারি করা হয়েছে। সূত্র জানায়, মধ্যরাতে সেগুনবাগিচা থেকে মৌখিকভাবে এই নির্দেশ পৌঁছে

দরবার শরীফের সম্পদ লুট ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: আফজাল নগর দরবার শরীফের পীর, প্রয়াত মুফতি খাজা গোলাম আম্বীয়া সাহেবের মৃত্যু পরবর্তীতে তার স্থাবর ও অস্থাবর সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ইরানে চলমান পরিস্থিতি ও বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বিষয়টি