ধেয়ে আসছে ‘বিরল’ সাইক্লোন, সরে যাচ্ছেন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: জনবহুল অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সামুদ্রিক এ ঝড়টিকে বিরল বলা হচ্ছে কারণ, গত ৫০ বছরে সেখানে কোনো সাইক্লোনের দেখা মেলেনি। পানিতে তলিয়ে যেতে পারে এমন অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শক্তিশালী এ ঝড়টির প্রভাবে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। বৃহস্পতিবার (০৬ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ‘বিরল’ সাইক্লোন আলফ্রেড। দেশটির কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের ৫০০ কিলোমিটার উপকূলীয় এলাকাজুড়ে এটির প্রভাব পড়বে। সাইক্লোন আলফ্রেড ক্যাটাগরি-২ ঝড় হিসেবে আগামীকাল শুক্রবার (০৭ মার্চ)’ অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহৎ শহর ব্রিসবেনের কাছে আছড়ে পড়তে পারে। কুইন্সল্যান্ড প্রদেশের রাজধানী শহরটিতে প্রায় ২৫ লাখ মানুষের বসবাস রয়েছে। সতর্কবার্তায় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাইক্লোনের প্রভাবে ব্যাপক বৃষ্টি হতে পারে। যা জীবনহানিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।’

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ৯ দিন আগে সৃষ্ট ঘূর্ণিঝড় আলফ্রেড বুধবার পর্যন্ত উপকূল থেকে মাত্র ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং ঘণ্টায় সর্বোচ্চ ১৬৪ কিলোমিটার গতিতে দমকা বাতাসের সঙ্গে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আক্রান্ত অঞ্চলের কিছু জায়গায় ৮০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা মার্চের গড় বৃষ্টিপাতের চেয়ে অনেক বেশি। কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী ডেভিড ক্রাইসাফুল্লি সাংবাদিকদের বলেছেন, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের জন্য এটি খুবই বিরল একটি ঘটনা। গত কয়েক দশকে রাজ্যের এ অঞ্চল কোনো সাইক্লোনের মুখোমুখি হয়নি। দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড এবং উত্তর নিউ সাউথ ওয়েলসে সর্বশেষ ১৯৭৪ সালে সাইক্লোন আঘাত হেনেছিল। অপরদিকে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন সর্বশেষ সাইক্লোনের হুমকিতে পড়েছিল ১৯৯০ সালে।

কিন্তু অল্পের জন্য সাইক্লোনটি ব্রিসবেনে আঘাত হানেনি। ব্রিসবেন সিটি কাউন্সিল জানিয়েছে, কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসল্যান্ডের প্রায় ২০ হাজার বাড়ি ঝড় বা বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে। সাইক্লোন আসার খবরে হাজার হাজার মানুষ উপকূলীয় অঞ্চলের বাড়ি থেকে সরে গেছেন। তাদের জায়গা করে দিতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র খুলছে স্থানীয় সরকার। এছাড়া আতঙ্কে মানুষ পণ্য কিনে মজুত করছেন। এতে সুপারমার্কেগুলোয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া সেখানে বালুর ব্যাগেরও সংকট দেখা দিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে চলন্ত গাড়িতে নারীকে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলন্ত গাড়িতে প্রায় আড়াই ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুড়ে

সাবেক মন্ত্রী শাজাহানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও তার ভাইদের বাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া

স্বাস্থ্যের খোঁজ নিতে জামায়াতের আমিরের বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী

এক-এগারোর দুই কুশীলব ফখরুদ্দীন-মইন এখন কোথায়

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আলোচিত ‘ওয়ান-ইলেভেন’ (২০০৭ সালের ১১ জানুয়ারি) রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে জড়িত দুই প্রধান ব্যক্তি—তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সেনাপ্রধান মইন ইউ

ঘূর্ণিঝড় নিয়ে ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক: মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর

খালেদা জিয়ার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জিয়া পরিবারের

নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবার। শনিবার দলটির সিনিয়র