ধুমকেতু এক্সপ্রেসের বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে জেলার বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ‘ছ’ বগিটি চাকার কিছু অংশ।

জানা গেছে, রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত ১১টা ২০ মিনিটে। কিন্তু রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধুমকেতু ট্রেন। পথে আড়ানী স্টেশন রেলওয়ে কর্মী ও যাত্রীরা আগুন দেখে লোকোমাস্টারকে জানায়। এসময় লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেয়।

খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনটির ‘ছ’ বগিটির চাকার কাছে আগুন লাগার কারণে ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে চাকার ব্রেক প্যাডের আশেপাশে ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. রহমত বলেন, ‘ছ’ বগিটির চাকা আটকে গিয়ে আগুনের সূত্রপাত। তবে আগুন ভেতরে যায়নি। আমাদের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরে রাত ১টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে আড়ানী থেকে ছেড়ে যায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেড় যুগ পরে এনায়েতপুর জামায়াতের স্বাধীনতা দিবসের র‍্যালি

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: দেড় যুগ পরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের আয়োজনে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এনায়েতপুর থানা সদর থেকে থানা

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।, রবিবার (১১ জানুয়ারি)

এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় আগামী ২৭ মে ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনক গ্রেফতার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশে বিক্ষোভ মিছিলের সময় পূর্ব পূর্বপরিকল্পিতভাবে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মোংলা বন্দর বহুমুখী

ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’ বিএনপি নেতার হুমকির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি নেতার হুমকির বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ হুমকির কারণে সাধারণ ভোটারদের