ধামরাইয়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। স্বামীকে জিম্মি করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করা হয়। সেই সঙ্গে গৃহবধূর কানের দুল, গলার চেইন ও হাতের বালাসহ তিন ভরি স্বর্ণের গহনা ছিনিয়ে নেয় ধর্ষণকারীরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবান গ্রামের শাঁতি রাণী মনিন্দারের বাড়িতে।,

পরে স্বামী-স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে বাড়ি ও গ্রাম থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ এলাকার বাসিন্দা ও ধামরাই উপজেলার পারাবাড়ির একটি প্রতিষ্ঠানের গাড়িচালক তার স্ত্রীকে নিয়ে বালিয়াটি গ্রাম ঘুরতে যান। তাদের সঙ্গে ছিলেন ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী কৃষ্ণচন্দ্র মনি দাস। ঘোরাফেরা শেষে সন্ধ্যার দিকে তারা কৃষ্ণচন্দ্র মনি দাসের বাড়িতে বেড়াতে যান। পরে তাদের রাতযাপনের জন্য কৃষ্ণচন্দ্র মনি দাসের বোন শান্তি রাণী দাসের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে পাঁচ-সাতজন যুবক চাপাতি ও রামদা নিয়ে এসে স্বামীকে রশি দিয়ে বেঁধে তার স্ত্রীকে রাতভর ধর্ষণ করে।

এ ঘটনায় গত শুক্রবার সকালে ভুক্তভোগীরা স্থানীয় ইউপি সদস্য নন্টু চন্দ্র মনি দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান। এতে ক্ষিপ্ত হয়ে সজীব চন্দ্র মনি দাসসহ উচ্ছৃঙ্খল কিছু যুবক ধর্ষণের শিকার নারী ও তার স্বামীকে লাঠিপেটা করে গ্রাম থেকে বের করে দেয়।

ধামরাই থানার এসআই হারান সরকার বলেন, ‘আমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। ভিকটিম এবং ধর্ষণকারীদের খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইউপি সদস্য নন্টু চন্দ্র মনি দাস বলেন, যে বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে, ওই বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাইনি। এ ছাড়া ধর্ষকদের শনাক্ত করা সম্ভব হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় বাংলাদেশের যুক্ত হওয়ায় চিন্তিত ভারত

অনলাইন ডেস্ক: চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তিনি

শেখ হাসিনাকে খুঁজতে আদালত এলাকায় হারানো বিজ্ঞপ্তির মাইকিং

নিজস্ব প্রতিবেদক: একটি হারানো বিজ্ঞপ্তি। একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের হাসিনা খালা (শেখ হাসিনা) গত ৫ আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন। যদি কোনো সৎ-হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান

ওএমএস ডিলার নির্বাচনে হট্টগোল, কুষ্টিয়ায় লটারি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারির সময় জেলা প্রশাসকের কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে লাগা অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন

সরকারি বস্তা বদলে চাল পাচার, বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালের সরকারি বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর)