ধানের শীষে সীল দিন, গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষ ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন। আমাদেরকে অবশ্যই শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাঁহ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাত ৮ টা ৩১ মিনিটে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাঁহ মাঠে নির্বাচনি জনসভায় পৌঁছালে নেতা-কর্মীরা আনন্দ-উল্লাসের মাধ্যমে তাকে স্বাগত জানান। নির্বাচনি জনসভা সভাপতিত্ব করবেন রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু।

সকাল থেকেই রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, বিভিন্ন থানা ছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা কালেক্টরেট ঈদগাঁ মাঠে জড়ো হতে থাকেন। মানুষের ঢলে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে চৌহালী উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময়

১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে

নাগরিক শোকসভায় সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার পর পূর্বনির্ধারিত এ

জুলাই গণহত্যার প্রতিবেদন: ডিএমপি কমিশনার হাবিবুরসহ আসামি ৮

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে গণহত্যায় রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত শেষ হয়েছে। তদন্তে সাবেক ডিএমপি

ফেসবুক পোস্টকে ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নেতাকর্মী আহত ২০

ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের বিকৃত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কিংস পার্টি গঠন করতে চায় কারা, জানালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৪ জানুয়ারি)।