ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামে এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।,

ভুক্তভোগীর পরিবার জানায়, ঝিনাইদহ-৪ আসনের অন্তর্গত বামনাইল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাতে বাড়ি ফিরছিলেন ঠান্ডু মন্ডল। এ সময় পথে ১০ থেকে ১৫ জন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ উঠেছে, হামলাকারীরাও ধানের শীষ প্রতীকের সমর্থক।

আহত ঠান্ডু মন্ডল বলেন, হামলাকারীরা আমাদের গ্রামেরই ছেলে। তারাও ধানের শীষের সমর্থক। আমাদের সঙ্গে তাদের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধকে তারা নির্বাচনের সময় কাজে লাগিয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তবে বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ বিষয়ে ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভোট চাওয়া সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার

সিরাজগঞ্জে মসজিদ থেকে তুলে নিয়ে মুসুল্লীকে মারধর, উদ্ধার করলো পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে মো. মোজাম আলী (৭০) নামে এক বৃদ্ধ মুসুল্লীকে তুলে নিয়ে মারধরের পর আটক করে রাখার ঘটনা

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি অর্থবছরে দেশের ব্যাংকগুলোকে প্রতি মাসে গড়ে ১ লাখ ৮১ হাজার কোটি টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গড়ে ৮৫

দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।,

আদানির সব পাওনা পরিশোধ করলো বাংলাদেশ, বিদ্যুৎ সরবরাহে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ভারতের আদানি পাওয়ার থেকে আমদানি করা বিদ্যুতের সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। ভারতের সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে জানা গেছে, চলতি বছরের জুন মাসে বাংলাদেশ

হটাৎ বাংলাদেশকে ভয়াবহ দুঃসংবাদ দিল জাতিসংঘ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন আমদানি শুল্কের কারণে বৈশ্বিক বাণিজ্যে অসমতার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আংকটাড) প্রকাশিত সাম্প্রতিক