ধানের শীষের এজেন্ট সেজে বুথে যুবক, চেনেন না প্রিজাইডিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের একটি স্কুলে ফখরুল ইসলাম নামের এক বহিরাগত ব্যক্তি ধানের শীষের পোলিং এজেন্ট সেজে বুথে অবস্থান করছেন। তার গলায় বিএনপি মনোনীত প্রার্থীর লিফলেট ঝোলানো অবস্থায় দেখা গিয়েছে। তবে প্রিজাইডিং কর্মকর্তার ভাষ্য, তিনি ওই বহিরাগতকে চেনেন না।,

ঘটনাটি ঘটেছে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

কেন্দ্রের বুথে প্রবেশ করে দেখা গেছে, ধানের শীষের লিফলেট পরিহিত ফখরুল ইসলাম নামের ওই ব্যক্তি পুরুষ কেন্দ্রের এজেন্টের রুমে প্রবেশ করে ভোটারদের সঙ্গে কথাবার্তা বলছেন। ওই ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হলে তিনি নিজেকে এজেন্ট বলে পরিচয় দেন। তবে প্রিজাইডিং অফিসারের কাগজের তথ্যমতে ফখরুল নামক কোনো এজেন্টের মাম পাওয়া যায়নি।

এদিকে শুধু ফখরুলই নয়, এই কেন্দ্রের অন্যান্য পোলিং এজেন্টদের পরিচয়পত্রের ফর্মেও ঘাটতি চোখে পড়েছে। তাদের অধিকাংশের গলায় ঝুলানো পরিচয়পত্রে ছবি এবং নাম লেখা পাওয়া যায়নি।

এ বিষয়ে ফখরুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ধানের শীষের এজেন্ট হিসেবে এখানে বসে আছি। লিফলেট গলায় ঝুলানো নিষেধ, এটা আমার জানা নেই। এখানে কোনো ভোট চুরি হচ্ছে না, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে।

বিষয়টি স্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা মোয়াজ্জেনুল হক জানান, বহিরাগত ব্যক্তির এজেন্ট হওয়ার বিষয়ে আমার জানা নেই। তিনি যেহেতু ধরা পড়েছেন, আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

প্রার্থীর লিফলেট গলায় ঝুলিয়ে প্রকাশ্যে এমন কর্মকাণ্ডের প্রশ্নে তিনি বলেন, আমার ভুল হয়ে গেছে। আমি তাদের খেয়াল করিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাইনবোর্ডে আ.লীগ নিয়ে লেখা ভেসে উঠতেই হাসপাতালে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন লেখা ভেসে ওঠে নোয়াখালীর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে। এর জেরে ওই

রাজপথে যুগপৎ আন্দোলন: অস্থিরতার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীসহ

হাসপাতালে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের উপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তার উপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়েমেনের হুথি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা বাতিল

স্পোর্টস ডেস্ক: কাতারে ২৬ মার্চ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে হওয়ার কথা থাকা ফিনালিসিমা যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে। ম্যাচটি আয়োজনের জন্য বিকল্প ভেন্যু হিসেবে

বড়াইগ্রামে ৬ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২ শতাধিক নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার চায়না দুয়ারী জাল উদ্ধারের পর পুড়িয়ে