ধানমন্ডি ৩২ নম্বরে কড়া পাহারায় সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে গতকাল সোমবার দফায় দফায় সংঘর্ষের পর আজ মঙ্গলবার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারা বসিয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবিও রয়েছে।,

সরেজমিন দেখা যায়, শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনের সড়কটির দুই মাথায় পুলিশ চেকপোস্ট বসানো। সেখানে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। বাসার সামনে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বাড়ির সামনের সড়কটিতে সাধারণের চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

এছাড়া আশপাশে বিচ্ছিন্নভাবে কিছু উৎসুক মানুষ দেখা গেলেও কোনও বিক্ষোভকারীকে দেখা যায়নি। সোমবার দিনভর উত্তেজনা থাকলেও এই এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।

এর আগে গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিনে বঙ্গবন্ধু ভবন ভাঙতে দুটি বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয় জুলাই আন্দোলনের সমর্থক দাবি করা ‘ছাত্র-জনতা’। পরে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দিন গড়িয়ে রাত অবধি চলে সেই উত্তেজনা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনা ১৪০০ খুন তিনি কোথা থেকে করলেন? প্রশ্ন খালেদ মুহিউদ্দীনের

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বলেছেন, ‘শেখ হাসিনার ইন্টারভিউ এখন পৃথিবীর কোন সাংবাদিক নিতে চাইবেন না—আপনি আমাকে বলেন? আপনার কি মনে হয় না?’ মঙ্গলবার (২৮ অক্টোবর)

ঢাকার পথে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০

শেখ হাসিনাবিহীন দেশ ভালো চলছে না, বোঝাতেই এসব নাশকতা ঘটতে পারে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারও কালো হাত আছে কি না, তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থি নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের

যে কারণে ক্ষমা চাইলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ার আলোচিত-সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত

সলঙ্গায় আওয়ামীলীগ নেতা কতৃক মিথ্যা সংবাদ প্রচার ও মামলা দায়ের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও আওয়ামীলীগ নেতা গোলবার শেখ এর মিথ্যা হয়রানী মূলক অপপ্রচার ও মামলা প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের