ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর সম্পূর্ণ লকডাউন কর্মসূচির দুদিন আগেই আতঙ্ক ছড়িয়েছে ঢাকায়। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল, নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে বাসটি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির ব্যানার নিয়ে মানববন্ধনে আ.লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি যারা মানববন্ধনে বক্তব্য রাখেন তারা বেশিরভাগই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ

আন্তর্জাতিক ডেস্ক: বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে। দেশটির ৫৭ শতাংশ মানুষ মনে করেন পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং ১৩ শতাংশ

টঙ্গীতে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানা শাখার সদস্য সচিব আকাশ খানের বিরুদ্ধে। এ

গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধ বন্ধ করতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ। ফিলিস্তিনের

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নেতানিয়াহুর দিন শেষ, ফিলিস্তিনের পক্ষে এক হচ্ছে পুরো ইউরোপ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অধিকার ও স্বাধীনতার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক ঐতিহাসিক ঐক্য গড়ে উঠছে। সম্প্রতি ইউরোপের বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন