ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল ছত্রভঙ্গ করলো ছাত্রদল, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং সমর্থকেরা। শুক্রবার (২১ মার্চ), সন্ধ্যায় ইফতারির পর ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল শুরু করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই অবস্থান করেছিলেন। আওয়ামী লীগের মিছিলটি শুরু হওয়ার পর তারা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। এ সময় তারা আওয়ামী লীগের তিনজনকে আটক করেন। পরে তাদের মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবনী (৩৫)। বাকি দুজন সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

মোহাম্মদপুর থানার এসআই শামিম রেজা বলেন, ‘ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটা মিছিল বের হয়। তখন লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।’

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি)’ জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

দেবহাটায় ফুড অফিসে চাঁদা দাবির অভিযোগ, জনতার ধাওয়ায় পালালেন কয়েক যুবক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কয়েকজন যুবক নিজেদের ‘সমন্বয়ক নেতা’ পরিচয় দিয়ে কর্মকর্তার কাছে

সিরাজগঞ্জে যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৩৮ লাখ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা থেকে ঘরে ফিরছে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। ঈদযাত্রায় মানুষের ঢল নেমেছে মহাসড়কে। যমুনা সেতুতে স্বাভাবিকের তুলনায় চারগুণ বেশি

সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু,

গণভোটে ‘না’এর পক্ষে রাষ্ট্র ও মিডিয়ার একটি অংশ কাজ করছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী আজাদির

বেলকুচিতে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান মাস্টার কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান মাস্টারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিস্ফোরক মামলায় তাকে বেলকুচি আমলী