ধর্ষণে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে রোববার সকালে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে এ কথা বলেন তিনি।’

হাসপাতালে গিয়ে উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। দোষীরা যেনো কোনোভাবেই ছাড় না পায়- এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।’

তিনি বলেন, ‘নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি’

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার পতনে যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, সহায়তা ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

ব্রহ্মপুত্রের উজানে চীনের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, ভারত-বাংলাদেশে উদ্বেগ

অনলাইন ডেস্ক: তিব্বতের পার্বত্য অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে চীন। ইয়ারলুং সাংপো নদীর ওপর গড়ে তোলা এ প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিএনপির ইশতেহারে থাকা ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েলের যুদ্ধ পর্যবেক্ষণ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আপাতত আমরা

দেবীগঞ্জে বিএনপি নেতার উঠান বৈঠকে কৃষক লীগ সভাপতির উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে উপজেলা কৃষক লীগের সভাপতির উপস্থিতি