ধর্ষণের অভিযুক্ত সৌদিপ্রবাসীর সঙ্গে কিশোরীর বিয়ে, ভেস্তে গেল ১৩ লাখে দফারফা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: অবশেষে আব্দুর রব নামের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক সৌদিপ্রবাসী সঙ্গে ভুক্তভোগী কিশোরীর বিয়ে হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে হলফনামার মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়। দেনমহর হিসেবে ৫ লাখ টাকা ধার্য করা হয়। আর বিয়েতে কিশোরীর পক্ষে বাবা ও খালুকে সাক্ষী হিসেবে রাখা হয়।

বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী কিশোরীর ভাই।

এর আগে, সালিশে ১৩ লাখ টাকায় ধর্ষণের বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে দফারফা হয়।

জানা গেছে, সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের আব্দুর রব নামের এক সৌদিপ্রবাসীর ধর্ষণের শিকার হয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে সালিশ বসে। সেখানে ১৩ লাখ টাকায় বিষয়টি দফারফা হয়। বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া এবং বারদী ইউপির সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির এ রফাদফা করে দেন। এ টাকা থেকে তারা দু’জন তিন লাখ টাকা আত্মসাৎ করেন বলেও অভিযোগ উঠে। এ নিয়ে গত ২৬ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের ৫ দিন পর অবশেষে অভিযুক্তের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়েছে।

সালিশে উপস্থিত থাকা এক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে জানান, ১৩ লাখ টাকা রফাদফার পরও বিএনপির দুই নেতাকে আরও ৩ লাখ টাকা দেওয়া হয়। এ তিন লাখ টাকা তারা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করেন।’

ভুক্তভোগী কিশোরীর ভাই বলেন, মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে একজন আইনজীবীর মাধ্যমে হলফনামা করে বোনের বিয়ে হয়েছে। এ বিষয়টি জানানোর পর তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন। পরে একাধিকবার কল করা হলে তিনি তা রিসিভ করেননি।

বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া বলেন, টাকা আত্মসাতের বিষয়টি সত্য না। তবে এলাকায় একটা ঘটনা ঘটেছে। এটা মিমাংসা করতেই সালিশে বসা হয়েছে। কিশোরী ও অভিযুক্তের কথা শুনে বৈঠকে এলাকাবাসী ১৩ লাখ টাকায় দফারফা করে দেন।

অপর নেতা বারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, সালিশ করেছি সত্য। তবে জরিমানার ৩ লাখ টাকা মেয়ের খালুর কাছে জমা দিয়েছিলাম। সেই টাকার বিষয়ে আমি কিছু জানি না। আমাদের বিরুদ্ধে মানুষ অপপ্রচার চালাচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড.ইউনূসকে পূর্ণ সমর্থন ও সহায়তার আশ্বাস বিশ্বনেতাদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট নেতারা। শুক্রবার নিউ ইয়র্কে হোটেল

নিয়মবহির্ভূত ভাবে আগত পি আই ও এর বিরুদ্ধে অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে শাহজাদপুর উপজেলায় এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পি.আই.ও.)। আবুল কালাম আজাদের বদলি নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে,

তানজানিয়ায় ব্যাপক সহিংসতায় নিহত ৭০০

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ তানজানিয়ায় ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। দেশটিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রধান বিরোধী

কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: ১০ দলের জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১০ দলের জোটকে আপনারা ভোট দিন। আমাদের পার্লামেন্টে পাঠান যাতে সরকার

ঈদের নামাজে বাধা, প্রতিবাদ করায় বোমা হামলায় বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় ঈদের নামাজে অংশ নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বোমা বিস্ফোরণে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট