ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক: দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম’ সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন তারা। মিছিল থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দেন এবং দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে সব ধর্ষণকাণ্ডের বিচারের দাবি জানান।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে তাদের বাধা দেয় পুলিশ। এসময় বাকবিতণ্ডার একপর্যায়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পুলিশ। পরে বিক্ষোভকারীরাও পুলিশের ওপর চড়াও হলে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের কয়েকজন আহত হন।

তবে পুলিশের দাবি প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি রয়েছে। তাই বিক্ষোভকারীদের ইন্টারকন্টিনেন্টালের সামনে থামিয়ে প্রতিনিধি দলকে স্মারকলিপি দিতে বলা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সংবাদমাধ্যমকে বলেন, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা এক পুলিশ সদস্যের ওপর চড়াও হয়। সে কারণে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করতে বাধ্য হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১২ ফেব্রুয়ারী নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে-রফিকুল ইসলাম খাঁন এমপি

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে।

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বের হয়েছে মার্কিন বোমারু বিমান

আলোচিত ডেস্ক: ইরান-ইসরাইল সংঘাতে যোগ দেয়ার সম্ভাবনা ‘বিবেচনা’ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ-৩৫ বিমান

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

অনলাইন ডেস্ক: ফুটবলপ্রেমীদের স্বপ্নের মুহূর্ত রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হলো কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান চরম বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে

সাবেক এমপি নাজমীন সুলতানা আটক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি)। রাতে

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজে জ্বালানি খালাস

নিজস্ব প্রতিবেদক ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্চের ১ তারিখ থেকে ২২ মার্চ পর্যন্ত ২২ দিনে