ধর্মের ভিত্তিতে বিভেদের দেয়াল থাকবে না নতুন বাংলাদেশে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেসময় বলেছেন, আজকের এই আয়োজনটা আসলে একটা ভিন্ন মোড়কে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বাংলাদেশের প্রধান চার ধর্মের লোক আমরা এখানে সমবেত হয়েছি। এটি একটি ফুলের বাগান। আমরা সবাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। জন্মসূত্রে আমরা সবাই প্রিয় দেশের নন্দিত ও মর্যাদাবান নাগরিক। আমাদের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান এই চার ধর্মের অনুসারী মিলেই আমাদের এই বাংলাদেশ। সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মের ভিত্তিতে বিভেদের কোনো দেয়াল থাকবে না।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতের আয়োজনে সোমবার (৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সব ধর্মাবলম্বীদের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামায়াত এসব কথা বলেন।

আমিরে জামায়াত আরও বলেন, আপনারা অনেকেই অভিযোগের সুরে বলেছেন যে, ‘৫ আগস্টের আগে আমাদের নিয়ে আপনারা কখনই বসেননি, আমরাও যাইনি। আমরা সব সময় আওয়ামী লীগে ভোট দেই- এ ধারণা থেকে আমাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল।’ এই অভিযোগের সূত্র ধরে আমিরে জামায়াত বলেন, শুধু আপনারা নন, ৫ আগস্টের আগে তো আমার মা-ও আমাকে পায়নি, আমার বাবাও আমাকে পায়নি, আমার স্ত্রী-সন্তানরাও আমাকে পায়নি। এটা শুধু আমার কথা বলছি না, আমাদের কথা বলছি। ৫ আগস্টের আগে আমাদের স্বাভাবিকভাবে বসবাস করতে দেওয়া হয়নি।

আমি চোর-ডাকাত নই, দখলদার নই, চাঁদাবাজ নই, খুনি কিংবা সন্ত্রাসীও নই। তা সত্ত্বেও আমাকে কেন কয়েকবার জেলে রাখা হলো? এটা শুধু আমার ব্যাপারে না এই ধরনের ঘটনা লাখ লাখ রয়েছে। আমাদের সমাজের মানুষের সুখ-দুঃখ, ব্যথা, বেদনার অংশীদার হতে দেওয়া হয়নি। তারপরও যেখানে খবর পেয়েছি সারা বাংলাদেশে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বড়লেখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার পাল, সহ-সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক গীতেশ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মুক্তাসান বিশ্বাস ও হ্যাডম্যান কেমেডি সুমের।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্র-জনতার নাম দিয়ে অনেক অপরাধী লুটপাট করছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাহারুল আলম জানিয়েছেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা গেছে, অপরাধীরা ছাত্র-জনতার নাম ব্যবহার করে লুটপাটসহ নানা অপরাধ করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে

ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার প্রস্তুতি

সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন, সৃষ্ট অসুবিধার জন্য ক্ষমা চাইলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে

ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায়

মোদি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের বড় স্বীকৃত সন্ত্রাসী’ বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। মুহাম্মদ আসিফ