ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে চার হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবায়েতকে সম্মানী প্রদান করা হবে। একই সঙ্গে ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও সহকারী যাজকও এই আর্থিক সুবিধার আওতাভুক্ত হবেন।

প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখান থেকে ইমাম পাবেন পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিন তিন হাজার টাকা এবং খাদেম দুই হাজার টাকা। মন্দিরগুলোর জন্য বরাদ্দ আট হাজার টাকা থেকে পুরোহিত পাবেন পাঁচ হাজার টাকা এবং সেবায়েত পাবেন তিন হাজার টাকা। বৌদ্ধবিহার ও গির্জাগুলোর জন্যও আট হাজার টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। বৌদ্ধবিহারে অধ্যক্ষ পাবেন পাঁচ হাজার টাকা ও উপাধ্যক্ষ তিন হাজার টাকা। অপরদিকে গির্জার যাজক পাবেন পাঁচ হাজার টাকা এবং সহকারী যাজক পাবেন তিন হাজার টাকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। সরকারের পক্ষ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদ্বদের এই আর্থিক সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুডনেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি এর আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয় হলরুমে সিডিপি ম্যানেজার

উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, বোতল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: তিন দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান

কীর্তনে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী নারী

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক সন্তানের জননী ও বাকপ্রতিবন্ধী এক নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে

প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিংয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে

সাগরে দ্বীপ দখল করল চীন, প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে একটি দ্বীপ দখল করেছে চীন। এ নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে তাদের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম

সিরাজগঞ্জ এনায়েতপুরে জামায়াতে ইসলামী ও শ্রমিক ফেডারেশনের যৌথ সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর খুকনী মোল্লাপাড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন,